সীতাকুণ্ডে ওডব্লিউডব্লিউ শিপ ইয়ার্ডে সাগর থেকে বালু উত্তোলন: স্কেভেটর, ড্রাম ট্রাক জব্দ
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডের ভেতর থেকে অবৈধভাবে সাগরের বালু তোলার সময় একটি স্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার মধ্যরাতে উপজেলার কুমিরা ইউনিয়নের সাগরপাড়ে অবস্থিত মহসিন নামে মালিকানাধীন ওডব্লিউডব্লিউ নামের একটি পুরাতন জাহাজ ভাঙা কারখানার ভিতরে অভিযান চালিয়ে উক্ত স্কেভেটর ও ড্রাম ট্রাক দুইটি জব্দ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। তিনি বলেন, কুমিরা এলাকায় সাগর থেকে অবৈধভাবে মোঃ মহসিন নামের এক ইয়ার্ড মালিক বালু উত্তোলন করছে এমন সংবাদে রাতে অভিযান চালানো হয়। এসময় একটি স্কেভেটর ও দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার সাব ইন্সপেক্টর মো. সাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন