খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামের পূর্ণ জাগরণে গাউছে পাকের জীবন আদর্শ বুকে ধারণ করা উত্তম চরিত্র : শেখপাড়ার সুন্নি সমাবেশে বক্তারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯, ৬:২৫ অপরাহ্ণ
ইসলামের পূর্ণ জাগরণে গাউছে পাকের জীবন আদর্শ বুকে ধারণ করা উত্তম চরিত্র : শেখপাড়ার সুন্নি সমাবেশে বক্তারা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের শেখপাড়ায় গাউসিয়া কমিটির উদ্যোগে এলাকাবাসি ও প্রবাসিদের সহযোগীতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশশান সুন্নি সমাবেশ গত ২১ ডিসেম্বর শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে স্থানীয় শেখপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক জাফর আহম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সমাবেশে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া মেম্বার।

প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই ও মোহনা টিভির উপস্থাপক হযরতুলহাজ্ব আল্লামা শাহসূফী শফিউল্লাহ আল কাদেরী।

বিশেষ অতিথি ছিলেন ,নোয়াপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ আবু বক্কর সওদাগর, সাবেক সভাপতি ব্যবসায়ী লায়ন আহমদ সৈয়দ, সহ সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ,যুগ্মসম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক।

প্রধান আলোচক ছিলেন আল্লামা মিজানুর রহমান আল কাদেরি। তাকরীর করেন তাহেরিয়া সুন্নিয়া মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা সৈয়্যদ শওকত হোসাইন রেজভী, শেখপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আইয়ুব বদরী, মাওলানা এজাহার মিয়া আল মাইজভান্ডারি, সাংবাদিক এস এম ইউছুপ উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর নেওয়াজ, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক এম কামাল উদ্দিন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মোরশেদুল ইসলাম ও দাওয়াত খায়র সম্পাদক সালাউদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সমাজ সেবক মুহাম্মদ আবদুল্লাহ,শেখপাড়া জামে মসজিদের নির্বাহী সদস্য আ স ম ইদ্রিস, হাফেজ মাওলানা আব্দুচ্ছাত্তার,শেখপাড়া জামে মসজিদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইউনুস মিয়া, শেখ মুহাম্মদ এমদাদ হোসাইন, মুহাম্মদ ইরফান, আরফাত,শামসুল আরফিন আর্ক,শেখ ইমাম প্রমূখ। এছাড়া গাউছিয়া কমিটির বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…