চট্টগ্রামের চান্দগাঁও থানা বাহির সিগন্যাল এলাকায় আগুন
ফাইল ছবি
২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই এলাকার আল আমিন বারিয়া মাদরাসার সামনের সড়ক সংলগ্ন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, (সন্ধ্যা সাড়ে ৬টা) আগুন এখানো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তবে গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্থ হবে।


আপনার মতামত লিখুন