খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রানে মালান,বোলিংয়ে রানা শীর্ষে

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ৩:৪৯ অপরাহ্ণ
রানে মালান,বোলিংয়ে রানা শীর্ষে

বঙ্গবন্ধু বিপিএলের চলতি আসরের চট্টগ্রাম পর্ব গতকাল শেষ হয়েছে। দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগটি ফের ফিরছে ঢাকায়। তবে চট্টগ্রামের ক্রিকেট উৎসব বেশ রোমাঞ্চিত করেছে সবাইকে। রান তোলার দিক থেকে ‘সাগরিকা’ খ্যাত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছিল বেশ ‘দানশীল’।

রানের সাথে পাল্লা দিয়ে কম যাননি বোলাররাও। তরুণ পেসারদের উত্থান দেশের ক্রিকেটকে দিয়েছে ভালো কিছুর ইঙ্গিত। দুটি শতকের সাথে ঘটেছে ৪ উইকেট পাওয়ার তিনটি ঘটনাও।

চট্টগ্রাম পর্ব শেষে রান সংগ্রাহকদের তালিকায় সবার শীর্ষে রয়েছেন কুমিল্লার ডেভিড মালান, যিনি চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে হাঁকিয়েছেন অপরাজিত সেঞ্চুরি। শীর্ষ পাঁচে একমাত্র বাংলাদেশি চট্টগ্রামের ইমরুল কায়েস।

উইকেট শিকারিদের তালিকার শীর্ষে অবশ্য এক বাংলাদেশিই। জোড়া ৪ উইকেট শিকার করা চট্টগ্রামের মেহেদী হাসান রানা অন্যদের চেয়ে ভালো ‘দূরত্ব’ রেখেই শীর্ষে অবস্থান করছেন। শীর্ষ পাঁচে রয়েছেন সৌম্য সরকার ও রুবেল হোসেনও।

একনজরে চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

নাম ম্যাচ/ইনিংস রান শতক অর্ধ-শতক
ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৬ ৩০০ ১০০/১ ৫০/১
রাইলি রুশো (খুলনা টাইগার্স) ৫ ২৫৯ ১০০/০ ৫০/৩
চ্যাডউইক ওয়ালটন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৭ ২৪০ ১০০/০ ৫০/২
জনসন চার্লস (সিলেট থান্ডার) ৬ ২৩৬ ১০০/০ ৫০/২
ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৭ ২৩৫ ১০০/০ ৫০/২

শীর্ষ পাঁচ বোলার

নাম ম্যাচ উইকেট সেরা ফিগার
মেহেদী হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৫ ১৩ ২৩/৪
আন্দ্রে রাসেল (রাজশাহী রয়্যালস) ৫ ৯ ৩৭/৪
মুজিব উর রহমান (কুমিল্লা ওয়ারিয়র্স) ৬ ৮ ২২/২
সৌম্য সরকার (কুমিল্লা ওয়ারিয়র্স) ৬ ৮ ১২/২
রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) ৬ ৮ ২৭/২

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…