খুঁজুন
রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চকরিয়ায় গর্জন গাছভর্তি ট্রাক জব্দ আটক ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ
চকরিয়ায় গর্জন গাছভর্তি ট্রাক জব্দ আটক ১

চকরিয়ায় ৭ টুকরা গর্জন গাছভর্তি ট্রাক জব্দ, আটক ১

কক্সবাজারের চকরিয়ায় গর্জন গাছ বোঝাই গাড়ি ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং ১ জনকে আটক করেছে বনবিভাগ।

জানা যায়, গতকাল ৫ ফেব্রুয়ারি (রোববার) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে নলবিলা বনবিটের বিট কর্মকর্তা অবনি কুমার রায়ের নেতৃত্বে সঙ্গীয় বনকর্মীসহ ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ১নং ওয়ার্ডের সোয়াজানিয়া এলাকায় গর্জনগাছ বোঝাইকালে গাছগুলো বনবিভাগের বলে চ্যালেঞ্জ করলে পাচারকারীরা গাছ বোঝাইকৃত গাড়ি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক দিয়ে চকরিয়া অভিমুখে পালানোর চেষ্টা করেন। পরে বনবিভাগের টহল টিম গাড়িটি ধাওয়া করে চকরিয়া-মহেশখালীর কেবি জালাল উদ্দিন সড়কের রামপুর এলাকা থেকে আটক করেন। এসময় ৭ টুকরা গর্জন গাছ ও গাড়ি জব্দসহ ১ জনকে আটক করে নলবিলা বনবিট অফিসে নিয়ে যাওয়া হয়।

জব্দকৃত গাছগুলো ডুলাহাজারা বনবিটের বিএস দাগ নং ৭০২ এর ৫৯নং ডুলাহাজারা মৌজার সংরক্ষিত বনের প্রাকৃতিক গর্জন বাগানের বলে জানা গেছে। এদিকে, আটককৃত গাছ পাচারকারী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া এলাকার জাকের আহমেদের ছেলে মোহাম্মদ এনামুল হক বলে জানা গেছে। গাছসহ জব্দকৃত গাড়ির নাম্বার, নোয়াখালী ড-১১-০৩৬৮।

এবিষয়ে জানতে চাইলে নলবিলা বিট কর্মকর্তা অবনি কুমার রায় বলেন, আজ ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং (সোয়াজানিয়া) এলাকা থেকে গর্জন গাছবোঝাই একটি ট্রাক গাড়িকে ধাওয়া করে ৭ টুকরা গর্জন গাছসহ গাড়িটি জব্দ এবং একজন গাছ পাচারকারীকে আটক করে নলবিলা বনবিটে নিয়ে আসা হয়। পরে আটকৃত গাছ পাচারকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

২৪ঘণ্টা.জেআর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…