হাটহাজরীতে ইয়াবা ও ৫ রাউন্ড বুলেটসহ আটক ১
.jpg
হাটহাজারীতে জাতীয় পার্টির নেতার পুত্র মামুন (৩০)কে বুলেট ও ইয়াবাসহ আটক করেছে হাটহাজরী থানা পুলিশ।
মঙ্গলবার(১অক্টোবর) তার নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। আটক মামুন হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর মৌলভী পাড়ার মোঃ মহিবুল হকের পুত্র। তার পিতা হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির নেতা।
সূ্ত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হাটহাজরী মডেল থানার এসআই আনিস আল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ এলাকার আবুল বাশার পোষ্ট মাষ্টার বাড়ির সামনে পাকা রাস্তার মাথা থেকে মামুনকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে পাঁচ ৫ রাউন্ড চায়না বুলেট ও পঞ্চাশ ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় বাদি হয়ে পুলিশ তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করে। অভিযানে এসআই আবেদ আলি, এএসআই ইউনুছ ও এএসআই মহসিন উপস্থিত ছিলেন।
এছাড়াও মামুনের বিরুদ্ধে আগেও তিনটি মাদকের মামলা আছে জানিয়ে হাটহাজরী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন