খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

উড়ছে রোনালদো, এবার প্রথমার্ধেই হ্যাটট্রিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৫ পূর্বাহ্ণ
উড়ছে রোনালদো, এবার প্রথমার্ধেই হ্যাটট্রিক

সৌদি প্রো লিগে পর পর দুই ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনারদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে প্রথম দুই ম্যাচ রাঙাতে পারেননি তিনি। তাতে পর্তুগিজ মহাতারকাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে।

রোনালদো অবশ্য বরাবরই পারফরম্যান্স দিয়ে নিন্দুকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন। এখনো দিয়ে যাচ্ছেন।

আল নাসরের হয়ে প্রথম দুই ম্যাচে গোল না পাওয়া রোনালদোই পরের চার ম্যাচে করে ফেললেন ৮ গোল। আল ওয়েহদার পর আজ দামাকের বিপক্ষেও হ্যাটট্রিক করলেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড; সেটাও প্রথমার্ধে মাত্র ২৬ মিনিটের ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় সৌদিতে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিকেই দামাককে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

সেই সঙ্গে সৌদি প্রো লিগের শীর্ষে ফিরেছে ক্লাবটি।
১৮ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৪৩। দুইয়ে নেমে যাওয়া আল হত্তিহাদের পয়েন্ট ৪১, তিনে থাকা আল শাবাবের ৪০। আর ২২ পয়েন্ট নিয়ে সাতেই রয়ে গেছে দামাক।

বেশ কিছুদিন ধরেই লিগের শীর্ষস্থান নিয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে আল নাসর ও আল ইত্তিহাদের মধ্যে। পরশুই আল রাইদের সঙ্গে গোলশূন্য ড্র করে চূড়ায় উঠেছিল ইত্তিহাদ। আজ রোনালদোর হ্যাটট্রিক নাসরকে আবারও শীর্ষে ফেরাল।

আল নাসরের হয়ে সর্বশেষ চার ম্যাচেই গোলে অবদান রেখেছেন রোনালদো। দলের শেষ দশ গোলের সবকটিতেই আছে তাঁর ছোঁয়া। আটটি নিজে করেছেন, দুটি সতীর্থদের দিয়ে করিয়েছেন। আল তাউনের বিপক্ষে আগের ম্যাচে গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছিলেন রোনালদো। এর আগে আল ওয়েহদার বিপক্ষে একাই করেছেন চার গোল।

হ্যাটট্রিকের নিরিখে বর্তমান সময়ের ফুটবলারদের মধ্যে অনেক আগেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আজকেরটা নিয়ে তাঁর হ্যাটট্রিক সংখ্যা গিয়ে ঠেকল ৬২টিতে। মেসির হ্যাটট্রিক ৫৬টি।

বয়স শুধুই একটা সংখ্যা’—অতিমাত্রায় ক্লিশে হয়ে পড়া বাক্যটিকেই বারবার মনে করিয়ে দিচ্ছেন রোনালদো। ৬২ হ্যাটট্রিকের ৩২টিই যে তিনি করেছেন ৩০তম জন্মদিনের কেট কাটার পর!

দামাকের মাঠ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে সফল স্পট কিকে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। ফারুখ চাফাই নিজেদের বক্সে বলে হাত লাগালে পেনাল্টি পায় আল নাসর।

পাঁচ মিনিট পরেই সুলতান আল–ঘান্নামের পাস থেকে ব্যবধান ২-০ করে ফেলেন রোনালদো। আর বিবরতির ঠিক আগমুহূর্তে পেয়ে যান তৃতীয় গোল। এই গোলে আইমান ইয়াহইয়া অ্যাসিস্ট করলেও পুরো কৃতিত্ব উইঙ্গার আবদুলরহমান ঘারিবের। নিজেদের বক্সের একটু বাইরে সতীর্থের হেড থেকে বল পেয়ে দৌড় শুরু করেন ঘারিব। দামাকের দুই খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান আরও অনেক দূর। সুযোগ বুঝে বল বাড়ান ডানপ্রান্তে ফাঁকায় দাঁড়ানো ইয়াহইয়াকে। ইয়াহইয়া পাস দেন রোনালদোকে। দূরের পোস্টে উঁচু করে নেওয়া শটে বাকি কাজ সারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

সৌদি আরবের ফুটবল যে মানের বিচারে ইউরোপের ধারেকাছেও নেই, দামাকের প্রতিটি গোল হজমে নিজেদের রক্ষণভাগের দুর্বলতা যেন সেটাই স্পষ্ট ফুটিয়ে তুলেছে। এতে অবশ্য রোনালাদোর অর্জনকে ছোট করে দেখার কারণ নেই। লিগের মান যেমনই হোক, দলের সর্বশেষ দশ গোলের সবকটিতে অবদান রাখা নিশ্চয় চাট্টিখানি ব্যাপার নয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…