খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিস্টি ও দইতে প্রতিশ্রুত ওজনে কম : জরিমানা দিল হাইওয়ে সুইটস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৮ অপরাহ্ণ
মিস্টি ও দইতে প্রতিশ্রুত ওজনে কম : জরিমানা দিল হাইওয়ে সুইটস

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : হাইওয়ে সুইটস চট্টগ্রামের লালখান বাজার শাখায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয়। এসময় প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনে মিষ্টি ও দই বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

একই এলাকার গাউ‌সিয়া সুইটস‌কে মেয়াদ উত্তীর্ণ চ‌কো‌লেট সিরাপ ব‌্যবহার করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করে অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নগরীর ই‌পি‌জেড, খুল‌শি ও পাঁচলাইশ থানায় এ তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

অভিযানে হাই‌ড্রোজ, ঘন‌চি‌নি, অননু‌মো‌দিত রং, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, বা‌সি খাবার, ছাপা সংবাদপ‌ত্রে র‌ক্ষিত খাদ‌্যদ্রব‌্য, কৃ‌ত্রিম রং মি‌শ্রিত করমচা (নকল চে‌রি) ধ্বংসসহ কম ওজ‌নের বাটখারা জব্দ করা হয়। এছাড়া ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ১০ প্রতিষ্ঠানকে ১ লক্ষ আঠাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তদারকিমূলক অভিযান

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপ‌রিচালক শা‌হিদা ফা‌তেমা চৌধুরীর নেতৃ‌ত্বে পৃথক এসব অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী প‌রিচালক (মে‌ট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। অ‌ভিযা‌নের সা‌র্বিক নিরাপত্তায় এ‌পি‌বিএন, ৯ এর সদস্যবৃ‌ন্দ নি‌য়ো‌জিত ছি‌লেন।

‌চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, চট্টগ্রা‌ম নগরীর সি‌মেন্ট ক্রসিং বাজা‌রের গাউ‌সিয়া স্টোরকে লে‌বেল বিহীন রং, হাই‌ড্রোজ, ঘন‌চি‌নি বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত দ্রব‌্যা‌দি ধ্বংস করা হয়।পোড়াতেল ও কৃত্রিম রং মিশ্রিত খাবার

এক্রই এলাকায় অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে মুর‌গি প্রসেস করায় আলী হো‌সে‌নের মুর‌গির দোকান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়। এছাড়া ওজনে কারচুপি ক‌রে মাছ বিক্রয় করায় সালউদ্দিনের মাছের দোকানকে ৩ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ৫‌টি কম ওজ‌নের বাটখারা জব্দ করা হয়।

নগরীর বন্দর‌টিলা এলাকায় পৃথক অপর অভিযানে সংবাদপত্রে খাবার সংরক্ষণের জন্য তাকবীর রেস্তোরাঁকে ৫ হাজার, একই অপরা‌ধে রু‌বেল হো‌টেল‌কে ১০ হাজার টাকা এবং কৃ‌ত্রিম রং মি‌শ্রিত করমচা (নকল চে‌রি) বিক্রয়ের জন‌্য সংরক্ষণ করায় আল আ‌মিন ফল ভান্ডার‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে প্রায় ৪ কিলোগ্রাম নকল চে‌রি ধ্বংস করা হয়।পোড়াতেল ও কৃত্রিম রং মিশ্রিত খাবার

তিনি বলেন, একই দিনের তদারকিমূলক অভিযান পরিচালিত হয় নগরীর ২নং গেইট এলাকায়। এতে নোংরা পা‌নি‌তে বাসন‌-কোসন ধৌত করায় মোহনা কু‌লিং কর্নার‌কে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়া নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, একই ফ্রিজে কাঁচা মাং‌সের সা‌থে অন‌্যান‌্য খাবার সংরক্ষণ ও তেলাপোকাযুক্ত স্থানে খোলা অবস্থায় খাবার সংরক্ষণের জন্য ফিনলে স্কয়ারের সিক্সটিন ক্যাফেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর ‌চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…