খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রেকর্ড জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
রেকর্ড জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফররত আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ। ১৮৩ রানের বিশাল ব্যবধানে জিতে গড়েছে রেকর্ডও। ওয়ানডেতে এর চেয়ে বেশি রানে জেতেনি টাইগাররা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৩৮ রান তুলে বাংলাদেশ। জবাবে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস।

রান তাড়া করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় সফররত আয়ারল্যান্ড। অতপর সেই জুটি ভাঙেন সাকিব আল হাসান। আর নিজের টানা দুই ওভারে দুই ব্যাটারকে ফেরালেন ইবাদত। এর মাঝেই নিজের প্রথম উইকেট তুলে নেন তাসকিনও। স্টেফেন দোহেনি ৩৪, পল স্টার্লিং ২২, হ্যারি টেক্টর ৩ ও বালবির্নি ৫ রান করেন।

এরপর নাসুমের ঘূর্ণিতে নাকাল হয়ে পড়ে আইরিশরা। হারাতে থাকে একের পর এক উইকেট। লরকান টাকার ৬, কুর্তিস ক্যাম্ফের ১৬, গ্যারেথ ডেলানি ১ ও শূন্যরানে অ্যান্ডি ম্যাকব্রিন, ১৩ রানে মার্ক আদায়ের ও ৪৫ রানে জর্জ ডকরেল আউট হন। আর ২ রানে অপরাজিত থাকেন গ্রাহাম হুম।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ইবাদত হোসেন। তিনটি উইকেট নেন তাসকিন আহমেদ। এছাড়া তাসকিন আহমেদ দুটি ও সাকিব আল হাসান একটি উইকেট নেন।

এর আগের ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দলনেতা ও ওপেনার তামিম ইকবাল খান। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। আরেক ওপেনার লিটন কুমার দাস করেন ২৩ রান।

তৃতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাট করে যাচ্ছিলেন সাকিব-শান্ত। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ম্যাকব্রিনের করা বলে বোল্ড হন ব্যক্তিগত ২০ রানে।

পরের উইকেটে খেলতে নামেন অভিষিক্ত তৌহিদ হৃদয়। তাকে নিয়ে আইরিশ বোলারদের রীতিমতো শাসন করে যাচ্ছেন সাকিব আল হাসান। এ সময় দুজন মিলে গড়েন ১৩৫ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ। দুজনেই ফিফটির দেখা পান। সাকিব চলে যান সেঞ্চুরির দ্বারপ্রান্তে। কিন্তু গ্রাহাম হুমের করা বলে ৯৩ রানে ফেরেন সাকিব।

এরপর মুশফিক-হৃদয় মিলে ক্রিজে ঝড় তোলেন। মাত্র ৪৯ বলে দুজনে গড়েন ৮০ রানের জুটি। হৃদয় সেঞ্চুরির পথে ও মুশফিক ছুটছিলেন অর্ধশতকের পথে। কিন্তু কেউ লক্ষ্যে পৌঁছাতে পারেননি। গ্রাহাম হুমের এক ওভারে ফিরেছেন দুজনই। মাত্র ২৬ বলে ৪৪ রানে মুশি ও ৮৫ বলে ৯২ রানে আউট হন হৃদয়। এরপর তাসকিন ১১, ইয়াসির ১৭, নাসুম ১১ ও মোস্তাফিজ ১ রানে করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…