রাউজানে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাউজানে বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, উরকিরচর ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়্যদ আবদুল জব্বার সোহেল, কাজী মোহাম্মদ এজাজ, মোফাচ্ছেল আহমেদ, কাজী গুলজার, মুছা আলম খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপাঠাগার কমপ্লেক্স ও আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপাঠাগার কমপ্লেক্স ও আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে উপস্থিত ছিলেন রাজু ভট্টচার্য্য, মোঃ ছগির, মোঃ গিয়াস উদ্দিন, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, রবিউল আজিম, মঈনুদ্দিন আরিফ, রুবেল, জুয়েল, তুষার, জাহেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করেন শাহাদাত-সাইফুল জুটি বনাম মোঃ নোফা- রিয়াদ জুটি। খেলা পরিচালনা করেন কাজী মোহাম্মদ রাশেদ। টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, বর্তমানে রাউজানে খেলাধুলার প্রসারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আমরা চাই রাউজান থেকেই জাতীয় মানের খেলোয়ার উঠে আসুক, সে লক্ষ্য নিয়েই আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।


আপনার মতামত লিখুন