খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কর্ণফুলী ব্রীজ চত্ত্বরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ট্রাফিকের অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
কর্ণফুলী ব্রীজ চত্ত্বরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও ট্রাফিকের অভিযান

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে দুর্ঘটনা রোধে সড়কে চলাচলকারী ফিটনেস ও রুট পারমিটবিহীন অবৈধ গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগ।

এরই অংশ হিসেবে আজ ১১ এপ্রিল মঙ্গলবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু প্রকাশ কর্ণফুলী ব্রীজ চত্ত্বরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। অভিযানে সড়কে চলাচলকারী লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ৪টি বাস ও ১টি সিএনজি অটোরিক্সাসহ মোট ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মেট্টোপলিটন পুলিশ ও বিআরটিএ’র প্রতিনিধি অভিযানে সহযোগিতা করেন। এছাড়া একই এলাকায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে ৭টি ম্যাক্সিমা ও ২টি ব্যাটারী রিক্সা আটকসহ ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার জানান, প্রতি বছর পবিত্র ঈদের আগে ফিটনেস ও লাইসেন্সবিহীন বেশ কিছু গাড়ি রাস্তায় নামার কারণে মারাত্বক দুর্ঘটনার ঝুঁকি থাকে। সড়ক দুর্ঘটনা রোধে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যারের নির্দেশে ফিটনেস ও লাইসেন্সবিহীন সকল প্রকার যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নেতৃত্বে আজ ১১ এপ্রিল মঙ্গলবার কর্ণফুলী ব্রীজ এলাকা, তুলাতলী মোড় ও আশপাশের মূল সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সড়কে অবৈধভাবে চলাচলরত ৭টি ম্যাক্সিমা ও ২টি ব্যাটারী রিক্সা আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। একইসাথে বিভিন্ন অপরাধে ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (বাকলিয়া) মোঃ মনিরুজ্জামান, সার্জেন্ট কৌশিক চাকমা জয়, সার্জেন্ট জসিম উদ্দিন ও দায়িত্বরত কনস্টেবলগণ।

সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি’র বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…