খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার দেশের মানুষ শান্তিপূর্ণ এবং স্বস্তিদায়ক ঈদ উদযাপন করেছে: তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩, ৩:৫৫ অপরাহ্ণ
এবার দেশের মানুষ শান্তিপূর্ণ এবং স্বস্তিদায়ক ঈদ উদযাপন করেছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। বিগত সময়ে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্ব পালন করেছেন তিনি। এবার রাষ্ট্রপতি হিসেবেও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করি।

সোমবার (২৪ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ১০ বছর দায়িত্ব পালন শেষে কোনো রাষ্ট্রপতি সসম্মানে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। দেশে গণতন্ত্র আছে বলেই এটা সম্ভব হয়েছে। যদিও গত ১৪ বছর গণতন্ত্র নষ্ট করতে অনেকেই অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনও চালাচ্ছে।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিদায় নিয়েছেন, এতে গণতন্ত্রের জয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যিনি ২২তম রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন তিনি বিচক্ষণভাবে দায়িত্ব পালন করবেন।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী ব্যবস্থা নিয়ে বিএনপির বিরোধিতার এই পটভূমিতে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।’

এ বিষয়ে আপনার অভিব্যক্তি কী এমন প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। সেখানে সরকার শুধু ফেসিলিটরের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন এরই মধ্যে অনেকগুলো নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত করেছে। সামনে মেয়র নির্বাচনের আয়োজন চলছে, যদিও গাইবান্ধার নির্বাচন নিয়ে কিছুটা সমস্যার হয়েছে। আশাকরি জাতীয় নির্বাচনও সফল ভাবে আয়োজন করতে পারবে।’

দেশের মানুষ এবং পুরো বিশ্ব, বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে বলে বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘এ দেশের সরকার নির্বাচন ও বিদায় দেবার দায়িত্ব জনগণের। এটা বিদেশিদের কাজ নয়। যে রাজনৈতিক দল দেশের বিষয় নিয়ে বিদেশিদের ধর্না দেয় তা রাষ্ট্রবিরোধী কাজ। বিএনপির যদি কোনো বক্তব্য থাকে তাহলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন কিন্তু বিদেশিদের ধর্না ধরা দেশ বিরোধী কাজ।’

পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে পাকিস্তান পন্থীদের সন্নিবেশ ঘটিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। ফকরুল ইসলামের বাবা পাকিস্তান পন্থী ছিলেন এবং তিনিও পাকিস্তানের প্রশংসা করে সে প্রমাণ দিয়েছেন।’

রমজানে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অন্যান্য সব দেশে ঈদের সময় পন্যের দাম কমায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আসায় পন্যের দাম বাড়িয়ে দেয়। এটা অন্যায়।’

তিনি বলেন, ‘এবার ঈদ ভাল কেটেছে। আমি আশা করি সকলে যেন ভালোভাবে ফিরে আসতে পারেন।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…