ভাটিয়ারীর বিভিন্ন সামাজিক সংগঠন সমুহের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ঝিমিয়ে পড়া সকল সামাজিক সংগঠনগুলোকে চাঙ্গা করে সামজিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের আহবানে এবং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন এর উদ্যোগে শুক্রবার বিকালে ভাটিয়ারী হাজী টিএসি উচ্চ বিদ্যালয় হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের ১৫টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। বক্তারা বলেন, এক সময় সামাজিক সংগঠনগুলোর সমাজসেবা, বিভিন্ন সামাজিক কাজ ছিল চোখে পড়ার মতো। যেকোন দুর্যোগ, বিয়েশাদী, বিভিন্ন সাহায্য সহযোগিতা, এলাকার উন্নয়নসহ সকল প্রকার ভাল কাজগুলোতে সামাজিক সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করতো, কালের বিবর্তনে সেই সোনালী দিনগুলো একেবারেই হারিয়ে গেছে। যান্ত্রিক যুগে এসে মানুষ অনেকটা ওই কাজ থেকে সরে গেছে। সেই সোনালী যুগে আবার ফিরে যেতে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে এলাকার উন্নয়ন, দুর্যোগে এবং এলাকা থেকে সকল ধরনের অপরাধ, মাদকের ভয়াবহতা রোধ করতে সামাজিক সংগঠনগুলোকে কাজে লাগাতে সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ।
চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন সভাপতিত্বে এবং সচেতন নাগরিক ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি শামসুল আরেফীন ও নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের আহবায়ক লায়ন মো. গিয়াস উদ্দিন। বিশেষ অথিতি ছিলেন সংগঠনের সদস্য সচিব পলাশ কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউসুফ শাহ, প্রচার সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সমাজ সেবক হাজী মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী, রঞ্জন রায়, জামাল উদ্দিন, বিকাশ রায়, শিমুল দাস, বলাই পাল, মোহাম্মদ নাসির।
বক্তব্য রাখেন মোহাম্মদ জাফর উল্লাহ্ চৌধুরী (ডেপুটি টিম লিডার, সি পি পি ভাটিয়ারী ইউনিয়ন) আর, সি দাস রবিনসন (ঝংকার ক্লাব), মোহাম্মদ আলী (ভাটিয়ারী একাদশ), ইমাম উদ্দিন (নবারুন সংঘ), আলহাজ্ব মোঃ আলম কন্ট্রাক্টর (আলোড়নী ক্লাব), আজম উদ্দিন (সচেতন নাগরিক ফোরাম), মোঃ খোরশেদ আলম (মানবিক ইমামনগর), সাইফুল ইসলাম রিপন ( ইয়ুথ ৭১ ফাউন্ডেশন), বোরহান উদ্দিন মুহাম্মদ সাইফুল (ক্রিয়েটিভ ৯২), মিজানুর রহমান (সাংবাদিক), ফারুক আহমেদ (ভাটিয়ারী খেলোয়াড় কল্যাণ সমিতি), মুহাম্মদ মাসুদ (একতা ক্লাব), বাবু রতন দাস (পুজা উদযাপন কমিটি), শাহীন আহমেদ (তেলিপাড়া যুব ইউনিটি), মুহাম্মদ রাসেল (৭১ ক্লাব), অধ্যাপক সঞ্জয় রায় (সপ্তধনি ললিত কলা একাডেমি), সাইফুল ইসলাম অপু (রক্তের সন্ধানে ভাটিয়ারী ) মোঃ সোহেল, মোঃ আবদুর রহিম( স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি)।
অনুষ্ঠানে সেরা রক্তদাতা হিসেবে সাইফুল ইসলাম অপু ও মুহাম্মদ রহিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন