পটিয়ায় নতুন বছরের প্রথম প্রহরের আগুনে দুই বসত ঘুর পুড়ে ছাই
সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ের মনসা ৮ নং ওয়ার্ডে মঙ্গলবার দিবা গত রাত ১টার সময় আগুনে বসতঘর পুড়ে হয়ে গেছে।
স্থানাীয় মোঃ শহীদ জানান রাতে তাদের বাড়ির পাশে আগুন দেখে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। সাথে সাথে পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানাীয়রা সহ প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুনে নেভাতে সক্ষম হয়।
ইতিমধ্যে মোঃ নাসির,মোঃ খোরশেদ আলম খাঁন,মোঃ মহিউদ্দিন, মাসুদ খাঁন ২টি পাকা ঘর পুড়ে যায়।

পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা নিউজকে বলেন আমরা খবর পেয়ে ১৫ মিনেটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন ধারনা করা হচ্ছে ক্ষতি গ্রস্থদের পিতা মনে হয় সিগারেট খেয়ে খোসা ফেললে সেই থেকে আগুন লাগে। তবে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
আগুনের খবর পেয়ে আজ বুধবার (১লা জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের কম্বল বিতরন করেন এবং অনুদান প্রদানের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন