পটিয়ায় বৈদ্যুতিক তারে আহত হয়ে তিন দিন পর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ১২:৪৮ রাত
পটিয়ায় বৈদ্যুতিক তারে আহত হয়ে তিন দিন পর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ঝিয়ার পাড়া এলাকার আব্দুল কন্টাকট্রারের ২য় ছেলে মোঃ জাবেদ(৩৫) দঃভূর্ষি ভুড়ি পাড়া এলাকায় বুধবার দুপুর ১ টার সময় রাজমিস্ত্রির কাজ করার সময় ছাদে ওঠলে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে আহত হন।

পরে অন্য রাজমিস্ত্রিরা তাকে উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার।

শুক্রবার রাত ৮ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাবেদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

Feb2
Feb2