রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিবে মিয়ানমার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০১৯, ২:৫৫ দুপুর
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিবে মিয়ানমার

-

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দিতে স্বীকার হয়েছে মিয়ানমার। তাদের ফরমে ভুল আছে-এটা সংশোধন করবে তারা, সুতরাং এটা একটা বড় অর্জন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টায় রাজধানীর হোটেল লেক ক্যাসেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) উদ্যোগে ‘সহিংসতা ও উগ্রবাদ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা : উত্তরবঙ্গ থেকে অভিজ্ঞতা’ শীর্ষক জাতীয় গোলটেবিল বৈঠকের পর গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শক্তিশালী আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যৌথ কমিশন গঠন করা হবে। যাতে তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যেতে পারে।

Feb2
Feb2