খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২০, ১২:৪৪ পূর্বাহ্ণ
সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মানবিক ডাঃ মুকিত ওসমান চৌধুরীর নিজস্ব উদ্যোগে আলোর আশা যুব ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্কুল অব হিউম্যানিটি এন্ড অ্যানিমেশন সোহা স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

ডা: মুকিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ই এন্ড টি বিশেষজ্ঞ। প্রায় প্রতি মাসেই তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নিজ উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করে থাকেন, তারই ধারাবাহিকতায় আজ সোহা স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের আয়োজন করেন।

ডাঃ মুকিত ওসমান চৌধুরী বলেন, গতবারের চেয়ে এইবার সোহা শিক্ষার্থীদের নাক কান গলার সমস্যা কমে এসেছে। মানবিক সেবা অব্যাহত থাকলে এই বাচ্চাদের রোগের হার আরো কমে আসবে এবং তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে৷

এসময় ডাঃ মুকিত ওসমান চৌধুরী এর সাথে সহযোগিতায় ছিল চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল কলেজের বিএসসি ইন নার্সিং নবম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

শিরিন শিলা ও শামসুন নাহার বলেন, বাচ্চাদের মাঝে এলার্জি, ও চোখের সমস্যা বেশী দেখা যাচ্ছে। তাদের জন্য নাক, কান, গলার পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবার ব্যবস্থা করা গেলে তারা পরিপূর্ণ সুস্থ থাকবে বলে আশা করা যায় ।

এছাড়া উপস্থিত ছিলেন আলোর আশা যুব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা আক্তার ও মৌসুমি আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নওরীন নেওয়াজ, স্কুল অব হিউম্যানিটি এন্ড এ্যানিমেশন সোহা স্কুলের শিক্ষকবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন মুক্তা শিকদার, মেহরুন ইসলাম তাসনুভা, ফাহমিদা আক্তার, মেহজাবিন শবনম , রাশেদ উল্যাহ, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান ইমতিয়াজ মোরশেদ খাঁন, রোটারিয়ান মোহাম্মদ শাহাদাত হোসেন।

সোহা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ শেষে তাদেরকে পড়াশুনার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়। এবং আলোর আশা যুব ফাউন্ডেশন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা আক্তার ও মৌসুমি আক্তার বাচ্চাদের স্বাস্থ্য বিষয়ক ধারণা দেন৷ বাচ্চাদের শীতকালীন পিঠা বিতরণের মাধ্যমে মানবতার এই মহৎ কার্যটি সমাপ্ত ঘোষণা করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…