খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রমজান মাসব্যাপী অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে সেহেরি-ইফতার বিতরণ করছে আলোর আশা

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২০, ৪:০৭ অপরাহ্ণ
রমজান মাসব্যাপী অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে সেহেরি-ইফতার বিতরণ করছে আলোর আশা

বরাবরের মতই এইবারও স্বেচ্ছাসেবি সংগঠন “আলোর আশা যুব ফাউন্ডেশন” নিরলস কাজ করে যাচ্ছে পথ শিশু ও কর্মহীন মানুষদের জন্য। তার’ই ধারবাহিকতায় আলোর আশার উদ্দ্যোগে রমজান মাস ব্যাপী অসহায় ও পথশিশুদের জন্য সেহেরী ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।

করোনা প্রাদুর্ভাবে বিশ্ব আজ লকডাউন,থমকে আছে প্রতিটা শ্রমজীবী পরিবার। ঠিক সে সময়ে কর্মহীন অসহায়, গরীব, দুস্থদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের জন্য কল্যাণমূলক সংগঠন ‘আলোর আশা যুব ফাউন্ডেশন’।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুরাদ শামসুল আলম খাঁন বলেন, সকলের ব্যক্তিগত অর্থ, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগীতায় এখন পর্যন্ত আমরা ২৪৭ পরিবার কে ত্রাণ দিয়েছি এছাড়া রমজানে ৭২ পরিবারকে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আলোর আশার প্রধান নির্বাহী মুহাম্মদ আনোয়ার এলাহি ফয়সাল বলেন মাহে রমজান উপলক্ষে বরাবরের মত এবছরও মাসব্যাপী আমরা অসহায় মানুষদের মাঝে ইফতার ও সেহেরী বিতরণ করছি। প্রায় প্রতিদিনই কমপক্ষে ১০০ জন অসহায় মানুষকে ইফতার বিতরণ করছি। মধ্যরাতে আমাদের সদস্যবৃন্দ সারা শহর ঘুরে রাস্তায় পড়ে থাকা ক্ষুধার্ত্ব মানুষকে খাবার বিতরণ করে আসছে।আমাদের এই কার্যক্রম সারামাস ব্যাপী চলবে।

আলোর আশার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, আমাদের সংগঠন “আলোর আশা যুব ফাউন্ডেশন” সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডও পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে প্রতিদিন রোজাদারদের ইফতার বিতরণ করা এছাড়া অসহায় পরিবারদের মাঝে শুকনা খাবার পৌঁছানো হয়েছে যেন রমজানে রোজা রাখতে কারো অসুবিধা না হয়৷

আমাদের এই মানবিক কাজে যারা আমাদের সহযোগিতা করছেন তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের পরিচালকবৃন্দ। আপনাদের সহযোগিতা ছাড়া কখনো আমাদের এই মানবিক কাজ গুলো সম্ভব হতো না৷

এছাড়া মাঠ পর্যায়ে যারা নিরলস কাজ করে যাচ্ছে উক্ত সংগঠনের হয়ে তারা হচ্ছেন, মোরশেদ আহমেদ শান্ত, আব্দুল্লাহ আল নোমান, কুতুবউল্লাহ শাহ সোহেল, মুক্তা শিকদার, সুমন দাশ সহ আরো অনেকে।

প্রতিদিন ইফতার বিতরণ কার্যক্রমে সংগঠনের পক্ষ থেকে সারাদেশবাসী ও আলোর আশার সকল সদস্যদের জন্য দোয়া করা হয়।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…