ডাঃ ফণি ভূষণ দাশ গুপ্তের স্মরণে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান রাসবিহারী ধামের সাবেক সভাপতি প্রবীণ চিকিৎসক ও সমাজ হিতৈষী ডাঃ ফণি ভূষণ দাশ গুপ্তের স্মরণে তার পরিবারের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিকস নির্ণয় ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৪টা র্পযন্ত রাস বিহারী ধাম মন্দির মাঠে অনুষ্ঠিত দশটি চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে প্রায় সাত শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাউজান কেয়ার ল্যাব ডায়াগনস্টিক সেন্টার, রাউজান হেলথ কেয়ার সেন্টার, দুর্জয় ক্লাব ও ইচ্ছা পূরণ ক্লাব। সন্ধ্যায় এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও র্ধমসভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন