খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চান শর্মি ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২০, ৪:৫৬ অপরাহ্ণ
মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চান শর্মি ইসলাম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাংসদ নড়াইল এক্সপ্রেস মাশরাফির এলাকার মেয়ে দেশীয় টিভি মিডিয়ার উঠতি অভিনেত্রী মডেল ও অভিনেত্রী শর্মি ইসলাম। শর্মি একাধারে একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল। সুন্দরী, সুদর্শনা এবং স্মার্ট মেয়ে শর্মি। শোবিজ এ এসেছেন বছর দেড়েক। তাতেই নির্মাতা ও দর্শকদের নজরে এসেছেন তিনি। অভিনয় করছেন নাটক, টেলিফিল্ম,শর্ট ফিল্ম আর মডেলিং করছেন বিভিন্ন শিল্পীর মিউজিক ভিডিওতে।

নিজের সম্পর্কে শর্মি ইসলাম তার সাংস্কৃতিক চর্চার শুরুর দিকটা জানালেন। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় তার বাবা এ আর এম নজরুল ইসলাম আলম তাকে নড়াইলের লোহাগড়ার স্থানীয় নাচের একাডেমিতে ভর্তি করিয়ে দেন। এর পর যুক্ত হন মঞ্চ নাটকের সাথে। ওখানকার গণনাট্য সংস্থার হয়ে শর্মি ইসলাম বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে কালপুরুষ নামের একটি নাটকের অসংখ্য শো করেছেন তিনি। অভিনয় আর নাচে ওই সময়ে খুলনা বিভাগীয় পর্যায়ে অসংখ্য বার চ্যাম্পিয়ন হয়েছেন বলে জানান শর্মি।

প্রগতিশীল আর সংস্কৃতিমনা বাবার ঐকান্তিক আগ্রহ আর ইচ্ছায় পড়াশোনার পাশাপাশি চলতে থাকে শর্মির উদীচীর হয়ে অভিনয় আর নাচের চর্চা। গেলো বছর যশোর এম এম কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স কমপ্লিট হওয়ার পর শর্মি তার স্বপ্ন পূরণে উদ্যোগী হন। শুরু করেন টিভি মিডিয়ায় অভিনয়ের পথচলা।

বন্ধুবৎসল আর সদাহাস্য তরুণী শর্মি বলেন, আমি আরো আগেই নিজের স্বপ্নের জগতে আত্মপ্রকাশ করতে পারতাম। কিন্তু ওই সময়টাতে আমার কাছে অগ্রাধিকার ছিল আমার একাডেমিক ক্যারিয়ার। পরিবার থেকেও বলা হচ্ছিল অন্তত অনার্স কমপ্লিট করে যেন মিডিয়ায় আসি।

নিজের প্রথম কাজ কোনটি জানতে চাইলে শর্মি জানান, লিটু করিম পরিচালিত শর্ট ফিল্ম অন্তরালে বিষাদ। এরপর তিনি নিরুপায়, কলংকিত বউ, নেশার জন্যে, বোবা বোন সহ প্রায় এক ডজন শর্ট ফিল্ম এ অভিনয় করে নিজের প্রতিভার দ্যুতি ছড়ান। এরপর শিল্পী বাধন রাজের গাওয়া লোভী মেয়ে গানে মডেল হয়ে শর্মি ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেন।

কথায় কথায় মিষ্টি হাসির বিনয়ী মেয়ে শর্মি ইসলাম জানান, তিনি একজন জনপ্রিয় অভিনয় তারকা হওয়ার যে স্বপ্ন নিয়ে মিডিয়ায় এসেছেন, সেই স্বপ্ন পূরণের জন্য সম্প্রতি তিনি একটি কর্পোরেট কোম্পানির চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। স্বল্প দিনের শোবিজ ক্যারিয়ারে ইতিমধ্যে চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব এসেছে তার কাছে। শর্মিও বিনোদনের বৃহৎ মাধ্যমে কাজ করতে আগ্রহী। তবে এ মূহুর্তে না। এখন তিনি টিভি মিডিয়ায় কাজ করে নিজেকে চলচ্চিত্রের জন্যে আরো দক্ষ ও উপযোগী করে নিতে চান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…