চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আখন্দ সেলিম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ছিলেন। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, সাংবাদিকতা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর চাঁদপুর শহরের বেগম জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে জাফরাবাদ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে চাঁদপুরের ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।



আপনার মতামত লিখুন