আমিরাতের বাংলাদেশি দুটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৩২ সন্ধ্যা
আমিরাতের বাংলাদেশি দুটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : বাংলাদেশের মতো ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে পরিচালিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটি স্কুলের এসএসসি পরীক্ষা শুরু।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। এবার দুটি স্কুল থেকে মোট ৭০ জন পরিক্ষার্থী অংশ নিয়েছে।

আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল রাস আল খাইমায় মোট পরীক্ষার্থী ৩৩ জন।

Feb2
Feb2