খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সামগ্রিকভাবে সিটি নির্বাচন ভালো হয়েছে : কাদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:৩৪ অপরাহ্ণ
সামগ্রিকভাবে সিটি নির্বাচন ভালো হয়েছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিকভাবে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভালো হয়েছে। নির্বাচনে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বড় কোনো সংঘাত সৃষ্টি হয়নি। এ নির্বাচন থেকে ভবিষ্যতে শিক্ষা নিয়ে কাজ করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভবিষ্যতে নির্বাচনের সময় এবারের নির্বাচনে অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব। এবার বিদ্রোহী প্রার্থীর সংখ্যা যত ছিল সেই তুলনায় বড় ধরনের সংঘাত হয়নি।’

নির্বাচনে নেতৃত্বহীন-এলোমেলো বিএনপি’র রেজাল্ট ভালো মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যথেষ্ট এলোমেলো, নেতৃত্বহীন। সে অবস্থায় আমার মনে হয় বিএনপি নির্বাচনে ভালো করেছে। বিএনপির পারফরমেন্স বিবেচনা করলে এই ভোটারে তাদের ভোটারে সংখ্যা কম নয়। বিরোধী দল হিসাবে তারা র্ব্যথ হয়েছে, তা নয়।

ভোট কম পড়ার মূল কারণ বিষয়ে ওবায়দুল কাদের বলনে, ভোট কম পড়ার ক্ষেত্রে আগেভাগে শঙ্কা তৈরি করা, মেশিনে ভোট দেওয়া যাবে না এমন সব প্রচারণাও বড় কারণ। ফলে কিছু মানুষের আগ্রহ তো কমতেই পারে।

তিনি বলেন, ইভিএম নিয়ে অপপ্রচার অনেক হয়েছে, সরকারি দল নিয়ে, নির্বাচন নিয়ে; এছাড়া বিএনপি সর্তক থাকবে, তারা বাইরে থেকে লোক এনেছে, এসব ইনফরমেশন তো ছিলই। তবে ভালো ইলেকশন হয়েছে। ভবিষ্যতে এই ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক দলগুলো জনমত তৈরি করতে ভূমিকা রাখবে। কেননা, ভোটের রাজনীতিতে অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়।

ওবায়দুল কাদের বলেন, দুই সিটিতে চট্টগ্রাম-৮ উপনির্বাচন থেকে বেশি ভোট পড়েছে। এখানে ২৭ শতাংশ ভোট পড়েছে। ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যে ভোট পড়ার কথা ছিল তা যায়নি। সাংগঠনিক দুর্বলতার বিষয় আছে। ওয়ার্ড পর্যন্ত দলের কমিটি ঢেলে সাজানো দরকার।

আমি সবাইকে বলেছি কমিটি পূর্ণাঙ্গ করা হোক। ওয়ার্ডে ও সিটিতে সম্মেলন করা দরকার।

তিনি বলেন, ভোট কম পড়ার মূল কারণ, অনেকে ২/৩ দিনের ছুটিতে গ্রামে চলে গেছেন। সাংগঠনিক দুর্বলতাও আছে, তবে এ থেকে শিক্ষা নেয়ার আছে। সংগঠনও শক্তিশালী করা দরকার। ঢাকা সিটি সংগঠনের ইঞ্জিন। তাই ওয়ার্ড পর্যায়ে কমিটি করতে হবে।

সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এগুলো বিক্ষিপ্ত-বিচ্ছন্নভাবে হয়েছে যেটা হওয়া উচিত ছিল না। এ ধরনের বড় নির্বাচনে নির্বাচনী যে সংঘাত বা সংঘর্ষের আশঙ্কা ছিল তা হয়নি। কিছু লোক আহত হয়েছে। ভালো নির্বাচন হয়েছে একথা স্বীকার করতে হবে। কিছু ভুলত্রুটি তো থাকবেই। সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর রাখব। নির্বাচনে বড় ধরনের কোনো সংঘাত কিংবা সংঘর্ষ হয়েছে বলে নজরে আসেনি।

দুই সিটি করপোরেশন নির্বাচন কীভাবে মূল্যায়ন করবেন জানতে চাইলে কাদের বলেন, মূল্যায়ন করার জন্য আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে বৈঠক করবেন। তখন ভোট নিয়ে মূল্যায়ন, বিশ্লেষণসহ সবকিছু নিয়ে আমরা আলোচনা করব, এমন চিন্তা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ওভারঅল ভোটের দুর্বলতা নিয়ে দেশে ফিরলেই মিটিং করবেন তিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…