খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাত দশটার পর ফটিকছড়িতে মাইক বাজানো যাবেনা : নজিবুল বশর

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৯ অপরাহ্ণ
রাত দশটার পর ফটিকছড়িতে মাইক বাজানো যাবেনা : নজিবুল বশর

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেছেন, ওরশ, ওয়াজ-মাহফিল কিংবা বিয়ে-শাদীতে বিকট আওয়াজের মাইক লাগানো হয়। এ শব্দ সন্ত্রাসে জনজীবন বিপন্ন; রোগীরা কষ্ট পাচ্ছে, শিক্ষার্থীরা মারাত্মক সমস্যার সম্মূখীন হচ্ছে। তাই রাত ১০টার পর আর কোন মাইক ফটিকছড়িতে বাজাতে দেয়া হবে না। প্রয়োজনে প্রথম নোটিশ আমাদের ৫ ভাইকে দিয়ে শুরু করা হোক; কেননা- আগামী ২০ ফেব্রুয়ারী আমার পিতার ওরশ। সে ওরশ থেকেই এ শব্দ নিয়ন্ত্রণ চালু করা হোক। কারণ- আরো ৪ বছর আমি এমপি আছি; জনগণের জন্য কিছু করে যেতে চাই।

তিনি আরো বলেন, আমি ওয়াজ-মাহফিলের বিরোধী নই। কিন্তু ওয়াজ মাহফিলের নামে কারো বিরুদ্ধে কোন উদ্দেশ্য মূলক বক্তব্য দেয়া যাবে না। কোন মাহফিলে শেখ হাসিনার বিপক্ষে কথা বললে কিংবা সাঈদীর পক্ষে বক্তব্য দিলে মেনে নেয়া হবে না। সে ওয়াজ-মাহফিলে আমাদের আ’লীগ-ছাত্রলীগের কোন জনপ্রতিনিধি কিংবা নেতা গেলে তাদের বিরুদ্ধেও মামলা দিতে হবে এবং আটক করতে হবে।

তিনি বলেন, আজহারী-আমির হামজাসহ ১০০ আলেম দিয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করে সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরীর পরিকল্পণা হাতে নিয়ে একটি মহল মাঠে নেমেছে। তারা ওয়াজ মাহফিলের শুরুতে কিছু ভাল কথা বলার পর সুর হয়ে যায় উদ্দেশ্য প্রণোদিত; যা মেনে নয়া যায় না। এখন থেকে উদ্দেশ্য প্রণোদিত কথা বললে সারা দেশে মামলা শুরু হবে।

তিনি আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ফটিকছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, মুহাম্মদ অহিদুল আলম, সোহরাব হোসেন সৌরভ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী প্রমূখ।

পরে উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান ও সরকারী কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…