খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় কোটি টাকার চোরাই পোষাকসহ রফতানি পণ্য চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪৭ অপরাহ্ণ
দেড় কোটি টাকার চোরাই পোষাকসহ রফতানি পণ্য চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

২৪ ঘন্টা ডট নিউজ।নিজস্ব প্রতিবেদক : তিনটি কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের পোষাকসহ রফতানি পণ্য চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন তথ্যে চোর চক্রের সদস্যদের অবস্থান নিশ্চিত করে ঢাকা, সাভার ও গাজীপুর এলাকায় গত দুদিনের অব্যাহত অভিযানে তারা গ্রেফতার হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া ৪ হাজার ৬৫৭ পিস শার্ট ও ১ হাজার ৫২০ পিস প্যান্ট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, মো. সুমন (৩১), মো. ইউসুফ (৩৫), মো. তাজুল ইসলাম হাসান (২২), মো. রুবেল হোসেন (২০), মো. সুমন (১৯), মো. বোরহান (২৬), মো. নুরু নবী প্রকাশ সোহাগ (৪০), মো. মাসুদ (৩০), মো. মাহাবুবর রহমান প্রকাশ শাওন (৩২) ও মো. সাইফুল ইসলাম প্রকাশ রিপন (২৩)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদের গ্রেতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার সাভার পার্ল গার্মেন্টস থেকে ৪০৩ কার্টুনে ৯ হাজার ৮০১ পিচ শার্ট নিয়ে চট্টগ্রামের কিউএনএস কন্টেইনার ডিপোতে আনা হয়।

ডিপোতে আসার পর গাড়িটিতে কিছু শার্ট কম পাওয়া যায়। পরে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তদন্তে নামে। এর মধ্যেই চট্টগ্রামের ইপিজেড থানার সামনে কাভার্ডভ্যান থেকে চুরি করার সময় হাতেনাতে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে গত দুদিন ধরে ঢাকা, সাভার ও গাজিপুরে অভিযান চালিয়ে এ চক্রের আরো ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন কনটেইনার চালকের সহকারী রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা এ পেশার আড়ালে পণ্য রফতানির জন্য কাভার্ডভ্যানে করে বিভিন্ন পোষাক কারখানা থেকে চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে তারা চুরি করে থাকে। পরে সুযোগ বুঝে রফতানিযোগ্য পণ্য চুরি করে বাইরে বিক্রি করে দেন। তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…