খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২০, ১২:১৯ দুপুর
খুলনায় পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত

খুলনায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ মার্চ) সকালে খুলনা পুলিশ লাইনে শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও নিহতদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৭ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মোমেরিয়াল ডে পালিত হচ্ছে।

দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজ সেবক, মুক্তিযোদ্ধা, পুলিশ কর্মকর্তা ও নিহত পুলিশ সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন।

Feb2
Feb2