খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো স্মৃতি মনে করতেই হাউমাউ করে কাঁদছিলেন ভিপি শাহজাহান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২০ অপরাহ্ণ
পুরনো স্মৃতি মনে করতেই হাউমাউ করে কাঁদছিলেন ভিপি শাহজাহান

ডাকসুতে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দু’জন প্রগতিশীল ছাত্রনেতা প্রতিনিধিত্ব করেছেন। একজন ছিলেন এ.জি.এস অন্যজন আপ্যায়ন সম্পাদক। এ.জি.এস ছিলেন, নাসির উদ দূজা। আপ্যায়ন সম্পাদক ছিলেন, নূরুল আকতার। তাদের দু’জনের সাথে আমার স্মৃতি থাকলেও সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ ছাত্র সংসদে নির্বাচিত একমাত্র ভি.পি মোহাম্মদ শাহজাহানের সাথে আমার কোন স্মৃতি ছিল না।

চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ’র প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফজলুল করিমকে আলাপকালে বলছিলাম স্যার চলেন একদিন ভি.পি শাহজাহানের বাসায় যাই। ঝটপট সম্মতি। তারই আলোকে একদিন শুক্রবার সকালে আমরা দু’জন ভি.পি শাহজাহানের মুখোমুখি হই।

ভি.পি শাহজাহান (৬৭)। সনদে তাঁর নাম মোহাম্মদ শাহজাহান। তিনি ১৯৭২ সালে অনুষ্ঠিত সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভি.পি নির্বাচিত হন। অদ্যাবধি আর কোন নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় তিনিই সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ ছাত্র সংসদে নির্বাচিত একমাত্র ভি.পি।

মহান মুক্তিযুদ্ধে তিনি বি.এল এফ ছিলেন। ১৯৯১ সালের বন্যায় বি.এল এফ সনদ হারিয়েছেন বলে জানান।

আলোচনায় উঠে আসে তাঁর বাল্য বন্ধু মুক্তিযুদ্ধকালীন সন্দ্বীপ থানা কমান্ডার মো: রফিকুল ইসলাম চেয়ারম্যান, মো: মাহাবুবুল আলম চেয়ারম্যান ও মো: হেদায়েতুল ইসলাম মিন্টু প্রমুখের নাম।

যখন তিনি আমার থেকে জানলেন জাসদ নেতা মো: আবুল কাসেম ইন্তেকাল করেছেন তখন তিনি হাউমাউ করে কাঁদছিলেন। আলাপচারিতায় পুরনো স্মৃতি যতবারই উঠে এসেছে ততবারই তিনি কেঁদেছেন।

পড়ালেখা শেষে প্রথমে ঠিকাদারি পরে ঔষধ ব্যবসায় মনযোগী হলেও ব্যবসা তিনি জমাতে পারেননি।

১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রথমবার এবং ২০১৭ সালের ১৫ আগষ্ট দ্বিতীয়বার তিনি ষ্ট্রোক করেন। দু’বার ষ্ট্রোক করার কারনে এখন তিনি অনিচ্ছাকৃত অবসর সময় কাটাচ্ছেন।

১৯৯৯ সালে ষ্ট্রোক করার পর থেকে প্যারালাইজড তাঁর নিত্য সঙ্গী।

২০০৫ সালে কিছুটা রাজনৈতিক কারনে সপরিবারে সন্দ্বীপ ছাড়েন বলে জানান ভি.পি শাহজাহান।

তিনি ১৯৬৯ সালে সন্দ্বীপ মডেল হাই স্কুল থেকে এস.এস.সি এবং ১৯৭২ সালে সন্দ্বীপ সরকারি হাজী এ.বি কলেজ থেকে আই.এ পাশ করেন।

ভি.পি শাহজাহান হরিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডস্থ মৌলভী আবদুস সালামের বাড়িতে ১৯৫২ সালের ১৮ আগষ্ট জন্মগ্রহন করেন। তাঁর পিতা-মাতা-স্ত্রী যথাক্রমে মুন্সী আবুল কাসেম, সখিনা খাতুন ও আফতাব আরা খানম।

ব্যাক্তিগত জীবনে তিনি ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। তাঁর কন্যা মেহের আফরোজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স এবং পুত্র শাহ মোহাম্মদ তানভীর হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এম.বি এ ডিগ্রী সম্পন্ন করেছেন।

এখন তিনি চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন রেলওয়ে হাউজিং সেসাইটির ১ নম্বর সড়কের ৬৯ নম্বর বাড়ির ইউনিট ৬/বি ফ্ল্যাটে বসবাস করছেন।

লেখক-অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

Feb2

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে সৃষ্ট সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, জ্বালানি সক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্পষ্ট। নিজস্ব শোধনাগার না থাকায় অপরিশোধিত তেল থাকা সত্ত্বেও বিদেশ থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী ফেলোরা জানান, কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

জ্বালানি সংকট নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশে একটি মাত্র রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।