পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২০, ৫:৫৬ সন্ধ্যা
পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির  সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক জাফরউল্লাহ্ চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক রাসেদ আলম লাবু, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, পৌর বিএনপির  সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর যুবদলের আহমদ উল্লাহ্ বাবু,  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওহিদুল, যুগ্মসাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রেজু, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম প্রমুখ৷

এ সময় বক্তারা বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করেন এবং এ সমস্যার দ্রুত সমাধান না করলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেন।

 

Feb2
Feb2