ফটিকছড়িতে ইউনুস হত্যা মামলায় এক আসামী গ্রেফতার
২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ইউনুস হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম মুহাম্মদ তৌহিদ। সোমবার (৯মার্চ) দিন গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরো খবর : ফটিকছড়িতে নিখোঁজের ৭দিন পর যুবকের বিকৃত লাশ উদ্ধার
জানা যায়, গত ১ মার্চ সুন্দরপুর ইউনিয়নের আবুল বশরের পুত্র ইউনুস (৩৫) নিখোঁজ হয়। তার স্ত্রী থানায় নিখোঁজ ডায়েরীও করেন। নিখোঁজের ৬ দিন পর লেলাং লালপুলের পাশে লেলাং খালের পাড়ে মাটি চাপা দেওয়া অবস্হায় একটি অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। ইউনুসের ভাই বাহাদুর মৃতদেহের পরিধেয় জামা ও মাফলার দেখে মৃতদেহটি ইউনুসের বলে সনাক্ত করেন।
এদিকে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই তৌহিদ নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
ফটিকছড়ি অফিসার্স ইনচার্জ বাবুল আকতার বলেন, পরিকল্পিতভাবে ইউনুসকে হত্যার ঘটনা স্বীকার করে তৌহিদ এবং তার দেখানো মতে ইউনুসের ভগ্নিপতি সেলিমের বাড়ি থেকে হত্যার সময় ব্যবহৃত দা এবং মৃতদেহ মাটিচাপা দিতে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন