খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইস্ট ডেল্টায় ভর্তি মেলা ১২ এপ্রিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২০, ৬:১৯ অপরাহ্ণ
ইস্ট ডেল্টায় ভর্তি মেলা ১২ এপ্রিল

চট্টগ্রামের বিশ্বমানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ২০২০ সালের সামার সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া আগামী ১২ এপ্রিল ইডিইউ ক্যাম্পাসে ভর্তিমেলা অনুষ্ঠিত হবে, যেখানে বিশেষ ছাড়ের সুবিধা থাকবে।

সবুজ পাহাড়ে ঘেরা এক ব্যতিক্রমী স্থাপত্যশৈলীর নিজস্ব ক্যাম্পাস গড়ে তুলেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। পাঠদানের ক্ষেত্রে নর্থ আমেরিকান কারিকুলাম অনুসরণ করা হয় এবং প্রফেসর হিসেবে আছেন বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টিবৃন্দ।

শিক্ষার্থীদের বিশ্বমানে গড়ে তোলার জন্য ইডিইউতে আছে স্টুডেন্ট স্কিল ডেভলপমেন্ট সেন্টার ও একাডেমিক হেল্প সেন্টার। প্রত্যেক স্টুডেন্টের জন্য একজন করে একাডেমিক এডভাইজর আছেন।

বিদেশে গিয়ে বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম স্বচক্ষে দেখে আসার সুযোগ আছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স প্রোগ্রামের মাধ্যমে। আরো আছে এক্সেস একাডেমি, যেখানে শিক্ষার্থীদের ইংলিশ, ম্যাথ ও সোশ্যাল নর্মসের মতো বেসিক বিষয়গুলো ডেভলপ করা হয়।

আছে ১৫টি ক্লাব, যেখানে শিক্ষার্থীরা নিজেদের কমিউনিকেশন ও লিডারশিপ স্কিল ডেভলপ করার সুযোগ পাচ্ছে, পাচ্ছে নানান ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ। আর মেধাবী ও অসচ্ছ্বল শিক্ষার্থীদের জন্য ১০টি বৃত্তি। গত এগার বছরে মোট আঠার কোটি টাকার বৃত্তিমূলক বার্সারি প্রদান করেছে ইডিইউ কর্তৃপক্ষ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ সৃষ্টি ও শিক্ষক-শিক্ষার্থীদের মৌলিক রচনাক্ষমতা উন্নয়নে সহায়তা করতে ইডিইউ নিয়েছে ইন্টারনেটভিত্তিক প্লেজারিজম ডিটেকশন সফটওয়্যার টার্নইটইনের পূর্ণ সাবস্ক্রিপশন।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে ভর্তি পরীক্ষার জন্য ফরম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিকাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হয়েছে। এছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ, এমএসসি ইন সিএসইতে ভর্তি হতে পারবেন গ্র্যাজুয়েটরা।
খুলশীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে এসে অথবা https://www.eastdelta.edu.bd ওয়েবসাইট থেকে ফরম নিতে পারবে।

সব ধরণের তথ্যের জন্য ফোন করুন ০১৭১৪-১০২০৬২, ০১৯৭৪-১০২০৬২, ০৯৬৩-৮১৪৪৪১৩, ০৩১২-৫৫৮৬৪৫-৬ নম্বরে। আর কোনো স্পেস না দিয়ে eastdeltauniversity1 লিখে ফেসবুকে সার্চ দিলেই পাওয়া যাবে ইডিইউর অফিসিয়াল ফেসবুক পেইজ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…