খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রগতি উন্নয়ন ও জনস্বাস্থ্যের স্বার্থে দলীয় বিভক্তির বাইরে ঐক্য প্রয়োজন’

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ১০:২৬ অপরাহ্ণ
‘প্রগতি উন্নয়ন ও জনস্বাস্থ্যের স্বার্থে দলীয় বিভক্তির বাইরে ঐক্য প্রয়োজন’

মাদক মৌলবাদ দুর্নীতি সাম্প্রদায়িকতা রুখে দেশপ্রেমে ঐক্যের শপথে চট্টগ্রামের পেশাজীবীরা শুরু করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কর্মসূচি।

পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে পেশাজীবীরা শুরু করেন কার্যক্রম।

এই উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য প্রদান শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলা এবং করোনার বৈশ্বিক আগ্রাসন মোকাবেলায় একাত্তরের মতো জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।

মুজিব বর্ষে পেশাজীবী কর্মসূচি সূচনায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সহ নেতৃবৃন্দ

পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা পরিবেশবিদ প্রফেসর মোঃ ইদ্রিস আলী, সাংবাদিক কলামিস্ট জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ, বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি পিনাকি দাশ, খেলাঘর সংগঠক মোরশেদ আলম চৌধুরী, রুবেল দাস প্রিন্স, শিল্পী ইকবাল হোসেন, ছড়াকার ও সাংবাদিক চৌধুরী আহসান খুররম, সাংবাদিক রাজু চৌধুরী, সংগঠক আসিফ ইকবাল, শিল্পী শিলা চৌধুরী, শিব্বির আহমদ বাহাদুর, আবৃত্তিকার রাজিউর রহমান বিতান, মইনুল হক চৌধুরী, সংগঠক মোহাম্মদ সায়েম উদ্দিন , মুক্তিযোদ্ধা সন্তান সুবর্ণা খান, প্রিয়া বড়ুয়া, অ্যাডভোকেট রিমু চৌধুরী প্রমুখ।

পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আঞ্চলিক জাতীয়-আন্তর্জাতিক এক অশনীসময়ে জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে। করোনার মহামারীর পাশাপাশি উন্নয়ন ও সম্পৃীতিবিরোধী শক্তি প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে সক্রিয়। এমন অবস্থায় দেশের প্রগতি উন্নয়ন ও জনস্বাস্থ্যের স্বার্থে দলীয় বিভক্তির বাইরে গিয়ে সামগ্রিক ঐক্য প্রয়োজন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…