সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৮:১২ রাত
সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে বড়দারোগারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম।

বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব রেহান উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম, বড়দারোগা হাট এ,আর, এম হাই স্কুলের প্রধান শিক্ষক বাহার উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এক হাজার মানুষের মাঝে বিভিন্ন ফল ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Feb2
Feb2