করোনায় সচেতনতা তৈরিতে পায়ে হেঁটে প্রচারনায় মেয়র ইসমাইল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১২:১৩ দুপুর
করোনায় সচেতনতা তৈরিতে পায়ে হেঁটে প্রচারনায় মেয়র ইসমাইল

ফটিকছড়ি প্রতিনিধি : বিভিন্ন দোকানপাটে আড্ডা ও অযথা জনসমাগম রোধে জনসচেতনতার জন্য পৌরসভার বিভিন্ন হাট-বাজার সহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে পায়ে হেঁটে মাইকিং করেছেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি পৌরসভার বিবিরহাট, ছইল্ল্যার দোকান, আমান বাজার, চৌমহনি বাজার পরিদর্শন করে ব্যবসায়ী ও যুব সমাজকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান। অন্যথায় প্রশাসন যো কোন ব্যবস্থা নিলে তার করার কিছুই থাকবেনা বলে সাধারণ মানুষকে তিনি বলেন।

এ ব্যাপারে মেয়র ইসমাইল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৌরবাসীকে জনসমাগম এড়িয়ে চলে সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরুধ করছি।

Feb2
Feb2