কুমিল্লা লকডাউন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ৪:৪৪ বিকাল
কুমিল্লা লকডাউন

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউনের ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ কুমিল্লা জেলায় প্রবেশ করতে পারবেন না।

সেই সাথে অন্য জেলায়ও কেউ যেতে পারবে না। সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, এই পর্যন্ত কুমিল্লার দুটি উপজেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে একাধিক গ্রাম। এছাড়াও কুমিল্লার দুই ব্যক্তি ঢাকায় অবস্থানরত অবস্থায় মারা গেছেন।

এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত কুমিল্লার ৭০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৫০টির রিপোর্ট এসেছে।

তার মধ্যে ৪৭টি নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।

Feb2
Feb2