মিরসরাইতে মাটিকাটার সরঞ্জাম জব্দ, লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৩:৪৫ বিকাল
মিরসরাইতে মাটিকাটার সরঞ্জাম জব্দ, লাখ টাকা জরিমানা

২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি || মিরসরাইতে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের আধারে ফসলী জমির টপ সয়েল কাটার সময় মালামাল জব্দ ও জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার (১১ সেপ্টম্বর ) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাশেদুল ইসলাম তানজির ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, রাতের আধারে জমির টপ সয়েল কাটার সময় দুটি স্কেভেটর ও দুটি ট্রাক জব্ধ করা হয়েছে। পাশাপাশি ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, করেরহাট ইউনিয়নের সাবেনিরখিল ঘেড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে এগুলো জব্ধ করা হয়েছে।

২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি

Feb2
Feb2