খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যবিত্তদের ঘরে গোপনে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ
মধ্যবিত্তদের ঘরে গোপনে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন

কামরুল ইসলাম দুলু:::সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস সংক্রামন। এই মহামারীর কারণে বন্ধ হয়ে গেছে সমস্ত ব্যবসা-বাণিজ্যে, চাকরীসহ মানুষের আয়-রোজগারের পথ। দেশের এই ক্রান্তিকালে চরম আর্থিকভাবে সমস্যায় পড়েছে নিন্মবিত্ত, মধ্যবিত্তসহ সকল শ্রেণীর মানুষ। সরকার ছাড়াও বহু বিত্তবান, সংগঠক, রাজনৈতিক নেতা, দলসহ বিভিন্নভাবে গরীব-দুঃখী, অসহায়দের সাহায্যে এগিয়ে এসেছে।

কিন্তু করোনা ভাইরাসের মহামারীতে সবচে বেশী সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত ফ্যামেলীর মানুষ। যারা আর্তমর্যাদার কারণে কারো কাছে না পারছেন বলতে না পারছেন ত্রাণ চাইতে। এ ধরনের পরিবারের মানুষগুলো সংসারে চলছে নীরব হাহাকার।

এই সমস্যাটি ইতোমধ্যে অনেক জনপ্রতিনিধির ভাবনায় এসেছে। তারা ফেসবুকে লিখে জানিয়েছেন যে, কোন মধ্যবিত্ত পরিবার যদি সামাজিক লজ্জা, আত্মসামাজিক মূলবোধের কারণে সমস্যার কথা বলতে না পারেন, সরাসরি ত্রাণ নিতে না চান তাহলে আমাদেরকে বলেন, আমরা বিষয়টি গোপন রাখবো। এরকম ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান, ৮নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ ও ৯নং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন।

এরকম একটি স্ট্যাটাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন।

তার স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

প্রিয় ভাটিয়ারীবাসী,
করোনা প্রতিরোধে চলমান পরিস্থিতিতে যাদের ঘরে খাবার নেই,লোক লজ্জায় সামনে আসছেন না, ছেয়ে নিতেও পারছেন না, এমন পরিস্থিতিতে আয় রোজগার করতে পারছেন না,সরকারি বা দানশীল ব্যক্তির নিকট থেকে সহযোগিতা গ্রহন করতে পারছেন না।
– এ রকম কেউ থাকলে আমাকে আপনার সন্তান/ভাই মনে করে নিম্ন লিখিত নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি – (২৪ ঘন্টা খোলা)
০১৮১৯১০৮৪১১ /০১৭১৫৩৩৮২১১
কথা দিচ্ছি ছবি তো দূরের কথা আপনার পরিবার ও জানবে না। যে সকল ব্যাগে বর্তমানে খাদ্য সামগ্রী বিতরন হচ্ছে সে রকম ব্যাগে ও দিবো না।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।
আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন
চেয়ারম্যান। ৯-নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ।

এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লোক দেখানো দানের চেয়ে গোপন দানের আলাদা একটা মজা লাগে, এতে সওয়াবও হয় বেশী। আমার কাছে এই পর্যন্ত বহু মধ্যবিত্ত মানুষ ফোন করেছেন। আমি সাধ্যমতো তাদেরকে সম্পুর্ণ গোপনীয়ভাবে সহযোগীতা করেছি। তাদের মধ্যে বেশিরভাগ প্রবাসীর ফ্যামেলী। প্রবাসী ফ্যামেলীগুলো কিছুটা হলেও আর্থিকভাবে সচ্চল হলেও বর্তমান পরিস্থিতিতে তারা বিদেশ থেকে কোন প্রকার টাকা পাঠাতে পারছেনা। যার ফলে তাদের ফ্যামেলীতে সমস্যা হচ্ছে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…