২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪১৪,মৃত্যু ৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০, ২:৪৫ দুপুর
২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৪১৪,মৃত্যু ৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

২৪ ঘণ্টা ডট নিউজ : প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৭ জন।

এছাড়া নতুন করে আরও ৪১৪ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪১৮৬ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৪১৬টি । গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়ছে। নতুন সুস্থ্য হয়েছ ১৬, মোট সুস্থ্য ১০৮ জন।

মৃত্যুবরণ করা ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন মহিলা। মৃত্যুবরণ করা সাত জনই রাজধানী ঢাকার বাসিন্দা।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2