চিকিৎসা শেষে নিজ মাদ্রাসায় ফিরলেন আল্লামা শফী
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের মহা পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহম্মদ শফীকে উন্নত চিকিৎসার জন্য গত ১৪ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে হুজুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তাঁকে হেলিকপ্টার যোগে হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ে আনা হয়।
আজগর আলী হাসপাতালে অধ্যাপক ডা. মতিউর ইসলামের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হুজুরের ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম।
উল্লেখ্য গত ১১ এপ্রিল (শনিবার) ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা শাহ আহমদ শফী মাথা ব্যাথা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত কারণে নানা সমস্যা নিয়ে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি হন। তারপর সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসা ও শারীরিক চেক অ্যাপের জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ


আপনার মতামত লিখুন