খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীছড়িতে ভিজিডি’র ৭৫ বস্তা চালসহ ১৬টি কার্ড জব্দ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২০, ৪:৪২ অপরাহ্ণ
লক্ষ্মীছড়িতে ভিজিডি’র ৭৫ বস্তা চালসহ ১৬টি কার্ড জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় অবিতরণকৃত ৭৫বস্তা ভিজিডি’র চাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৮ মে) লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে গিয়ে ৩০ কেজি ওজনের ৭৫বস্তা চাল জব্দ করে সীল-গালা করে দেন।

খবরে প্রকাশ, লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর একটি গোয়েন্দা সংস্থার কাছে গোপন তথ্য আসে ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ হতে গোপনে চাল পাচার হচ্ছে।

বিষয়টি সাংবাদিরা জানার পর ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে এমন সত্যতা পেলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। ইউএনও তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে হাতে-নাতে পাচারকালে ২বস্তা চাল এবং ১৬টি কার্ড জব্দ করাসহ ৭৫বস্তা চাল সীল-গালা করে দেন। আরো ১৭৪টি কার্ড অবিতরণ রয়ে গেছে বলে ইউএনও’র তদন্তে বেরিয়ে আসে।

এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা বলেন, ইউএনও’র নির্দেশে প্রকৃত কার্ডধারী না আসায় বিতরণ করা সম্ভব হয় নি।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল জানান, ঘটনাটি জানার সাথে সাথে অভিযান পরিচালনা করি এবং ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ার পর ৭৫বস্তা চাল জব্দ করে কক্ষটি সীল-গালা করে দেয়া হয়েছে। জেলা প্রশাসকের পরামর্শ ও নির্দেশক্রমে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য গত কিছ দিন ধরে লক্ষ্মীছড়ি ইাউনিয়ন পরিষদ হতে চাল বাহিরে পাচার হচ্ছে এমন তথ্য আসলেও কোনোভাবেই ধরা যাচ্ছিল না। গতকাল রবিবার লেবারের মাধ্যমে চাল পাচার করা হয়। আজ সোমবার একই কায়দায় অত্যন্ত গোপনে এক বস্তা, এক বস্তা করে লেবারের মাধ্যমে পাচার হচ্ছিল। সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমেই সরেজমিনে গিয়ে ইউপি সচিব কমল কষ্ণৃ চাকমাকে জিজ্ঞেস করলেও সম্পূর্ন অস্বীকার করেন। এর পর চলে তথ্য উদঘাটন কাজ। এতেই বেরিয়ে আসে চাল পাচারের রহস্য।

লক্ষ্মীছড়ি ইউনিয়নে মোট ৭৪০টি কার্ড রয়েছে। প্রতিজনে ৩০ কেজি হারে বিনামূূল্যে এ চাল উত্তোলন করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু রহস্যজনক কারণে ইউনিয়ন পরিষদে অবিতরণ রয়েছে এবং এক শ্রেনীর ব্যবসায়ীরা ইউপি সচিবকে হাত করে গোপনে পাচার করে আসছিল।

২৪ ঘণ্টা/এম আর/আকতার

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…