খুঁজুন
, ,

নামাজের মাধ্যমেই ফিজিওথেরাপি ব্যায়াম ও শারীরিক পুনর্বাসন – ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 21 May, 2020, 11:54 pm
নামাজের মাধ্যমেই ফিজিওথেরাপি ব্যায়াম ও শারীরিক পুনর্বাসন – ডা. শাহাদাত

ডা: শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ও স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট ডাঃ শাহাদাত হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে টেলিমেডিসিন সেবার মাধ্যমে জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

এই রমজান মাসেও তার নিজস্ব ফেইসবুক পেইজ(https://www.facebook.com/DrShahadatBNP/) থেকে তিনি এই সেবা চালিয়ে যাবেন সপ্তাহের প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতি বার রাত ১০টা থেক ১১.৩০ পর্যন্ত।

সাম্প্রতিক এক লাইভ সেশনে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে দর্শকদের থেকে ফিজিওথেরাপির বিষয়ে কিছু প্রশ্ন পান।

তার উত্তরে তিনি জানান কিভাবে আমাদের প্রাত্যহিক নামাজের মাধ্যমেই ফিজিওথেরাপির ব্যায়াম করা যায়।

তিনি বলেন, আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যেই পড়ে আমাদের দেহ এবং রুহ একদিন আল্লাহ’র কাছেই ফেরত যাবে। তাই আমাদের দেহের যত্ন নেয়া আমাদের দায়িত্ব। বিশ্বাসের পরে,স্বাস্থ্য এবং সুস্থতা হচ্ছে আল্লাহ্‌র পক্ষ থেকে আমাদের জন্য সবচাইতে বড় আশীর্বাদ এবং এর জন্য আল্লাহ্‌র কাছে আমাদের জবাবদিহি থাকতে হবে।

শাহাদাত বলেন, শরীরকে সুস্থ রাখা এবং অসুস্থ শরীরকে ফিজিওথেরাপীর মাধ্যমে পুনর্বাসন করার একটি অন্যতম উপায় হচ্ছে নামাজ, যা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিস (এন-এইচ-এস) এর রিসার্চ বলে।এন-এইচ-এস এর একটি রিসার্চ পেপার “ফিজিওথেরাপি অ্যান্ড সালাহ(নামাজ)” এর আলোকে আজকে আমরা আলোচনা করবো।

ফিজিওথেরাপির উদ্দেশ্য শারীরিক পুনর্বাসনের সাহায্যে মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করা। শারীরিক পুনর্বাসন একটি নিয়মিত হালকা ব্যায়াম কর্মসূচি যা আমাদের হাঁটাচলা ও শারীরিক নাড়াচাড়াকে শক্তিশালী করে। এটি খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের মাংসপেশি ও জয়েন্টগুলিতে অসাড়তা হ্রাস করতে সহায়তা করে। এটি আমাদের মাংসপেশীর শক্তিও ক্রমশ বৃদ্ধি করে শারীরিক সুস্থতা উন্নতি করতে। যাদের হাঁটাচলা বা নাড়াচাড়ায় সমস্যা বা ব্যাথা অনুভব হয়, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে এসে দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করার জন্য। সেক্ষেত্রে নামাজ ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এবং নামাজের বিভিন্ন প্রক্রিয়ায় কিভাবে ফিজিওথেরাপিউটিক বেনেফিট হয় তা চলুন জেনে নিই।

তাকবির – তাকবিরের সময় কনুই বাঁকানো থাকে ও কাঁধের জয়েন্টটি আলতোভাবে প্রসারিত থাকে। তার পরে কাঁধের শোল্ডার ব্লেড এবং পিঠের নিচের অংশ তাদের স্বাভাবিক শিথিল অবস্থায় ফিরে আসে কেন্দ্রীয় মাংসপেশীর (কোর মাসল) সাহায্যে। এই মাংসপেশীগুলো মেরুদণ্ড সোজা রাখতে ও সোজা হয়ে দাড়াতে
সাহায্য করে। তাকবিরের এই ব্যায়াম বারবার করার ফলে কেন্দ্রীয় মাংসপেশী আরো শক্তিশালী হয়।

কিয়াম – কিয়ামের সময় আমাদের হাত পেটের উপর কোমরের কাছে নামানো থাকে ও আমাদের কাঁধ শিথিল অবস্থায় থাকে। তখন শ্বাসপ্রশ্বাসও থাকে স্বাচ্ছন্দ্যময়। দুপায়ের উপর সমান ভর পড়ে, যাতে কেন্দ্রীয় মাংসপেশী সক্রিয় থাকে।

রুকু – রুকুর সময় কোমর বাঁকানোর ফলে পিঠের নিম্নাংশের মাংসপেশী, উরুর ও পায়ের পেশী সম্পূর্ণরুপে প্রসারিত থাকে। কোমর ও পিঠ বাঁকানো নিয়ন্ত্রন করার ফলে কেন্দ্রীয় পেশীগুলোর ব্যায়াম হয়, রুকুতে যাওয়ার সময় ও রুকু থেকে উঠার সময়।

সিজদা – সিজদার সময় পিঠের নিম্নাংশের মাংসপেশী সংকুচিত থাকে ও ঘাড়ের পেশীগুলো আমাদের মাথাকে নিয়ন্ত্রিত অবস্থায় মাটিতে অবনত করতে ও মাটি থেকে উঠাতে সাহায্য করে। এসময় হাতেও শরীরের ওজন পড়ার ফলে, কাঁধের শোল্ডার ব্লেডেকেও নিয়ন্ত্রণে রাখতে হয়।এতে কাঁধ ও কাঁধের রোটেটর কাফকে
শক্তিশালী করে স্থিতিশীল রাখে।

তাশাহহুদ – তাশাহহুদ বা সালাম ফিরানোর আগে বসে থাকার সময় পায়ের পাতা ও পায়ের গোড়ালির পেশী প্রসারিত থাকে, পায়ের আঙ্গুলগুলো সম্প্রসারিত হয়, এবং হাঁটু ও কোমর সংকুচিত থাকে। পিঠের নিম্নাংশ ভালো পশ্চারে (অবস্থানে) থাকার ফলে কেন্দ্রীয় মাংসপেশী আরো শক্তিশালী হয়।

সালাম ফিরানো – সালাম ফিরানোর সময় মাথা ঘুরানোর ফলে ঘাড়ের রেইঞ্জ অফ মোশন বৃদ্ধি পায়। বারবার এই ব্যায়াম করার ফলে, ঘাড়ের পেশীগুলোও প্রসারিত হয়।

ফিজিওথেরাপির ভাষায় নামাজ বা সালাহ একটি হালকা থেকে মাঝারি ধরণের ব্যায়াম যা প্রতিদিন পাঁচবার ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত করা হয়ে থাকে। এতে হৃদস্পন্দন বাড়ে, শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং হৃৎপিণ্ডের পেশীগুলির শক্তি এবং সহনশক্তি (স্ট্যামিনা) উন্নত হয়।

এই ব্যায়াম শরীরের প্রাকৃতিক ব্যথানাশক (পেইনকিলার) এন্ডোরফিন নিঃসরিত হয় যা ভাল থাকার অনুভূতি দেয় ও ব্যথা কমাতে সাহায্য করে। ২০০০ সালে প্বেরকাসজিত বেনসন এবং ক্লিপারের রিসার্চে দেখা গেছে যে নামাজ বা প্রার্থনা একতি প্রাকৃতিক “শিথিলকরণ প্রতিক্রিয়া” যা শরীরকে হালকা করে। এটি মানসিক চাপকে হ্রাস করে যা প্রায়শই আমাদেরকে অসুস্থ করে ফেলে এবং ব্যথার বাড়িয়ে দেয়। এর ফলে অ্যাড্রেনালিনের মতো হরমোনগুলিও কম সক্রিয় থাকে যা এবং স্নায়ুতন্ত্রকে শিথিল করে রক্তচাপ ও মানসিক উদ্বেগের উপর উপকারী প্রভাব ফেলে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।