রামু থেকে ৪ চোর ধরলো বোয়ালখালী থানা পুলিশ, অটোরিকশা উদ্ধার
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে চুরি যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সন্ধানে গিয়ে কক্সবাজার জেলার রামু থেকে ৪ চোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) দুপুরে রামু থানার সহযোগিতায় রামুর থনিয়াঘোনা চাপটা মুড়া পাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ চোরকে আটক ও তাদের কাছ থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।
আটককৃতরা হলেন বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ গ্রামের নুরুল আজিমের ছেলে মো. রিপন প্রকাশ টিপু (২২), পোপাদিয়া গ্রামের আবদুস ছবুরের ছেলে আবদুল মালেক প্রকাশ রাকিব (২১), বিদগ্রামের গোপাল চৌধুরীর ছেলে নেপাল চৌধুরী (২২) ও কক্সবাজার জেলার রামু থানার ভারুয়াখালীর আবু সৈয়দের পুত্র আবদুস শুক্কুর।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কুমার দে বলেন, গত ১৯ মে রাতে পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪নং ওয়ার্ডের পালপাড়া থেকে একটি অটোরিকশা চুরি হয়। এব্যাপারে অটোরিকশার মালিক মামলা দায়ের করলে অভিযানে নেমে চার চোরকে আটক ও গাড়ীটি উদ্ধার করতে পেরেছি।
২৪ ঘণ্টা/এম আর/পূজন


আপনার মতামত লিখুন