১০ চিকিৎসকসহ চট্টগ্রামে ১৫৯ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২০, ১২:২৩ রাত
১০ চিকিৎসকসহ চট্টগ্রামে ১৫৯ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ১৫৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ১১৫ জন এবং উপজেলায় ৪৪ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৯৩ জন এবং উপজেলায় ০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ এবং উপজেলায় ৩৯ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডির ফলাফল পাওয়া যায় নি।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে ১৭ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৩৮৯টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ২৫৮৩ জন। যার মধ্যে নগরে ২০৩৬ জন এবং উপজেলায় ৫৪৭ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ১, সাতকানিয়া ০, বাঁশখালী ০, আনোয়ারা ১, চন্দনাইশ ১৩, পটিয়া ১৩, বোয়ালখালী ৫, রাঙ্গুনিয়া ০, রাউজান ১, ফটিকছড়ি ০, হাটহাজারী ১, সীতাকুণ্ড ৮, মিরসরাই ০, সন্দ্বীপ ১।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী জানান, চমেক ল্যাবে শুক্রবার শনাক্তদের মধ্যে ১০ জন চিকিৎসক আছেন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭১ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2