খুঁজুন
রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৃতদেহের পাশে আসেনি আপন কেউ, বৃষ্টিতে ভিজে শুকালো রোদে:অবশেষে দাফন করলো শেষ বিদায়ের বন্ধু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২০, ৭:২৫ অপরাহ্ণ
মৃতদেহের পাশে আসেনি আপন কেউ, বৃষ্টিতে ভিজে শুকালো রোদে:অবশেষে দাফন করলো শেষ বিদায়ের বন্ধু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামে সকাল থেকে একটি লাশ পড়ে আছে মৃতদেহের নিজ বাড়ির উঠোনের এক কোনে ।

বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে একাকার হচ্ছে। তার পরেও ছেলে মেয়ে স্ত্রী কেউ আসেনি লাশের পাশে। এ যেন এক পশুপাখির মৃত দেহ।

বুধবার (৩ জুন) ফজরের নামাজের পর থেকেই এমন দৃশ্য দেখা গেল উপজেলার ওচমানপুর এলাকার কালা বক্স বাড়ির উঠোনের কোনায়।

মিরসরাইতে এতো নিষ্ঠুরতা নির্মমতা এর পূর্বে আর কেউ দেখেনি। দিন শেষে লাশ দাফনে এগিয়ে এলো মিরসরাইয়ের শেষ বিদায় বন্ধু নামক একটি সংগঠন।

মিরসরাই উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের সাহেবপুর গ্রামের কালা বক্স বাড়ির ছালেহ আহমদ (৫৫) করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে নিজ বাসায় মারা যায় ২ জুন বিকালে। আর ৩ জুন ফজর নামাযের পর তার লাশ গ্রামে নিয়ে আসা হয়।

গ্রামের লোকজন লাশ এ্যাম্বুল্যান্স থেকে নামাতে বাঁধা দেয়। বাড়ির লোকজন সবাই সামিল হয় সেই বাধায়। লাশের সাথে তার বড়ো ভাই নুর আহমদ ছাড়া কেউ নাই। স্ত্রী সন্তান কেউ আসেনি শহরের বাসা থেকে। লাশটা কোন প্রকারে বাড়ির উঠোনে রেখে এ্যাম্বুলেন্স চলে যাওয়ার পর সারাদিন পড়ে ছিল মৃত পশু পাখির মতো।

লাশের অবস্থা দেখে গ্রামের মানুষ বলছে হয়তো আরো একদিন আগে চট্টগ্রামে মারা গেছে। দীর্ঘদিন কুয়েত প্রবাসী ছিলো নিহত সালেহ আহম্মদ গত ২ বছর পরিবার নিয়ে শহরে থাকতো। মরার পর কেউ নাই।

পরবর্তীতে এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে শেষ বিদায়ের বন্ধু নামক সংগঠনটি এগিয়ে আসে। তারা বিকালে জানাযা শেষে দাফনের ব্যাবস্থা করেন।

শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সমন্বয়ক মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম বলেন, নিহতের মৃত দেহ তার বড় ভাই বাড়িতে নিয়ে আসার পর বাড়ির লোকজন ভয়ে পালিয়ে যায়। গ্রামের লোকজনকে না জানিয়ে লাশ এলাকায় আনাতে কেউ দাফনের জন্য এগিয়ে আসেনি। আমরা খবর পেয়ে সংগঠনের সদস্যদের চাঁদার টাকায় লাশ দাফন কাপনের ব্যাবস্থা করি। প্রশাসনিক বা অন্য কোন মাধ্যম থেকে আমাদের সহযোগিতা করা হয়নি।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের ব্যাপারে আমাদের কেউ কোন তথ্য দেয়নি সাংবাদিক নুরুল আলম ফোন করে দাফনের অনুমতি চাইলে তাদের অনুমতি দেওয়া হয়।

২৪ ঘণ্টা/এম আর/আশরাফ

Feb2

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

দাম বাড়ল ফার্নেস অয়েলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
দাম বাড়ল ফার্নেস অয়েলের

ফার্নেস অয়েলের (এইচএফও) দাম বাড়িয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা। নতুন এই মূল্য রোববার মধ্যরাত ১২টা থেকে কার্যকর হবে।

রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়, যা মার্চ মাসের প্ল্যাটস সূচকভিত্তিক গড় মূল্য এবং বিনিময় হার বিশ্লেষণ করে এপ্রিল মাসের জন্য নতুন মূল্য সুপারিশ করে। পরে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ওই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নতুন দামের ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত এবং বৃহৎ জ্বালানি নির্ভর প্রতিষ্ঠানের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন খরচ বাড়ার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না। রোববার দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশের মানুষেরা এ সময় বৈশ্বিক পরিস্থিতিতে-যুদ্ধ নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে- এরমধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটিকে লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোন কিছু হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সময় দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তার কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এদিকে আজ অনুষ্ঠিত দুদফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কি ধরনের সুবিধা দেওয়া হবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি।