খুঁজুন
, ,

রাউজানে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে এবার উদ্যোগ নিলেন ফারাজ করিম চৌধুরী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 9 June, 2020, 5:44 pm
রাউজানে বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে এবার উদ্যোগ নিলেন ফারাজ করিম চৌধুরী

২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জনজীবনে ভোগান্তির শেষ নেই। অনেকের আয়-রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে সংসারের ভরণ-পোষণ চালাতে হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষ।

দুর্ভোগময় এ দিনে মানুষের ভোগান্তিতে মরার উপর খড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিল। সাম্প্রতিক সময়ে রাউজানের অধিকাংশ বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিল নিয়ে তাদের এন্তার অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বিষয়টি নিয়ে রাউজানের সাংসদপুত্রের দৃষ্টি আকর্ষণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অসন্তুষ্টির বিষয়টি দৃষ্টিগোচর হলে বিষয়টি নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে কথা বলার জন্য সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিমকে নির্দেশ দেন ফারাজ করিম চৌধুরী।

সাধারণ মানুষের এসব দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরীর নির্দেশনায় আজ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের সাথে সাক্ষাত করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র হেল্প ডেস্ক টিম।

এ সময় পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা কমিটির সভাপতি তসলিম উদ্দিন, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব উপস্থিত ছিলেন।

সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেন, সম্প্রতি মনগড়া বিদ্যুৎ বিল নিয়ে বিদ্যুৎ গ্রাহকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এই বিষয়ে রাউজানের সাংসদপুত্র, তরুণ প্রজন্মের প্রিয়মুখ ফারাজ করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষন করেন।

পরে বিষয়টি নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারের সাথে কথা বলার নির্দেশ দেন ফারাজ করিম চৌধুরী। উনার নির্দেশে আমরা গ্রাহকদের অভিযোগগুলোর বিষয়টি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদের কাছে তুলে ধরেছি।

প্রসঙ্গে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর মহা ব্যবস্থাপক আবুল কামাল আজাদ বলেছেন, যাদের এই ধরণের অভিযোগ আছে তাদের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি২ এর পক্ষ থেকে “বিদ্যুৎ বিল সমন্বয়ক সেল” নামের একটি টিম গঠন করা হয়েছে।

যারা হেল্প ডেস্ক টিমের মাধ্যমে অভিযোগ নিয়ে গেছে তাদের সকলের বিলের ভুলত্রুটি গুলো সংশোধন করা হয়েছে, এবং পরবর্তীতে গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ বিল সমন্বয় সেল টিমের মাধ্যমে সুরহা করা হবে।

২৪ ঘণ্টা/নেজাম উদ্দিন রানা/আর এস পি

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।