খুঁজুন
, ,

এক রাতেই কাটলো ৭৫ হাজার গাছ/বনবিভাগের মামলা,বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের তীর!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 12 June, 2020, 6:01 pm
এক রাতেই কাটলো ৭৫ হাজার গাছ/বনবিভাগের মামলা,বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের তীর!

২৪ ঘণ্টা ডট নিউজ। বিশেষ প্রতিবেদন : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন বিভাগের প্রায় ৭৫ হাজার বিভিন্ন জাতের গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

জানা যায়, সরকারের পরবিশে ও বন মন্ত্রণালয়রে ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পের আওতায় বনায়নের জন্য এসব চারা তৈরী করা হয়েছিল। সপ্তাহ খানেক ধরে নার্সারি থেকে এসব চারা তুলে রোপন করছিল বনবিভাগ।

কোটি টাকা মুল্যের এসব চারা রাতের আঁধারে কারা কেটে দিয়েছে তা কেউ না দেখলেও বনের জায়গা দখল করার অংশ হিসেবে স্থানীয় এক বৌদ্ধ ভিক্ষুর দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন বনবিভাগ।

তিনি ইতিমধ্যেই প্রায় অর্ধ শতাধিক একর সংরক্ষিত বনের জায়গা দখল করে সেখানে গড়ে তুলেছেন বৌদ্ধ বিহার ও আশ্রম। সেখানে বসবাস করেন ভিক্ষুসহ শতাধিক মানুষ।

শনিবার (৬ জুন) দিবাগত রাতের কোন একসময়ে দূর্বৃত্তরা চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জের ফলহারিয়ার সংরক্ষিত বনের নার্সারিতে এই তান্ডব চালায়।

স্থানীয়দের অভিযোগ, সুখবিলাস বনবিটের আওতাধীন ফলহারিয়া এলাকায় বনবিভাগের এই নার্সারি সংলগ্ন প্রায় ৫০ একর বনের জায়গা দখল করে গড়ে উঠেছে জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধ বিহার।

২০১১ সাল থেকে বৌদ্ধ ধর্মীয় গুরু শরণঙ্কর থের ধ্যান করার জন্য প্রথমে পাঁচ শতক বনের জায়গায় একটি ঘর করে দখলের সুচনা করেন বলে জানান স্থানীয়রা।

ক্রমান্বয়ে সংরক্ষিত বনের জায়গা দখলের পরিধি বর্তমানে ৫০ একর ছাড়িয়ে সুপরিসর বিহার ও আশ্রম গড়ে তুলেন শরণঙ্কর থের। শনিবার রাতে ৭৫ হাজার চারা কেটে ফেলার ঘটনায় রোববার (৭ জুন) রাতে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দিয়েছেন সুখবিলাস বনবিট কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। পুলিশ ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এদিকে জ্ঞানশরণ মহাঅরণ্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দিপঙ্কর ভিক্ষু গাছের চারা কেটে ফেলার সাথে তারা জড়িত নয় দাবী করে বলেন, তবে তাদের বিহারের সম্পূর্ণ জায়গা বনবিভাগের।

খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বর্তমানে শরণঙ্কর ভিক্ষুর দখলীয় বনের জায়গা ৫০ একর ছাড়িয়ে যাবে। তিনি যাতে আর দখলের পরিধি বাড়াতে না পারেন সেজন্য সুফল প্রকল্পের আওতায় বনায়নের উদ্যোগ নেন তারা। কয়েকদিন ধরে বৌদ্ধ বিহারের আশপাশের জায়গায় চারা রোপন শুরু করেন বনবিভাগ।

তবে রাতের আঁধারে প্রায় কোটি টাকা মূল্যের ৭৫ হাজার গাছের চারা কেটে তছনছ করে দেন বলে তিনি দাবী করেন। তিনি বলেন, সরকারি বনজ সম্পদ ব্যবস্থাপনা, বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণরে অংশগ্রহণ বাড়ানো এবং বনজ সম্পদ উজাড় রোধ ও বননর্ভির জনগোষ্ঠীর বিকল্প জীবিকা সুবধিা প্রদানসহ বেশ কিছু লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ২০১৮ সালের জুলাই থেকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘সুফল’ প্রকল্পের কাজ শুরু করে বনবিভাগ।

এই প্রকল্পের অধীনে সুখবিলাস বনবিটের ফরহারিয়ায় শতাধিক হেক্টর ভুমিতে ২০১৯-২০ অর্থবছরে দীর্ঘমেয়াদি বনায়ন করার জন্য ৯৫ হাজার গাছের চারার লক্ষ্যমাত্রা নিয়ে নার্সারি গড়ে তুলেন।

সুখবিলাস বনবিট কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নার্সারি থেকে চারা তুলে শ্রমিকরা সপ্তাহখানেক ধরে পাহাড়ে চারা রোপন করে আসছে। কিন্তু শনিবার রাতে নার্সারিতে থাকা প্রায় ৭৫ হাজার চারা গাছ কেটে তছনছ করে দেন দূর্বৃত্তরা।

সরকার চারা রোপন করলে আর বনের জায়গা দখল করা যাবেনা, সেই চিন্তা থেকেই দখলবাজরা রাতের আঁধারে একাজ করতে পারেন বলে তিনি দাবী করেন।

২৪ ঘণ্টা/আলীউর রহমান/রাজীব প্রিন্স

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।