পটিয়া মাস্ক পরিধান না করা এবং সন্ধ্যার পর দোকান খোলা রাখার  দায়ে জরিমানা আদায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২০, ১২:১৫ রাত
পটিয়া মাস্ক পরিধান না করা এবং সন্ধ্যার পর দোকান খোলা রাখার  দায়ে জরিমানা আদায়

পটিয়া প্রতিনিধি :পটিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার ও এলাকায় সন্ধ্যার পর জনসমাগম করে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় কয়েকটি প্রতিষ্ঠান ও সরকারি নির্দেশনা না মেনে ঔষুধ বিক্রি করার অপরাধে ফার্মেসীর মালিককে এবং মাস্ক না পরার অপরাধে সর্বমোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ফারহানা জাহান উপমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পটিয়া, চট্টগ্রাম।

অভিযান পরিচালনাকালে শতাধিক ব্যক্তিকে মাস্ক পরিধানের জন্য সতর্ক করা হয় ও তৎক্ষণাৎ মাস্ক পরিধান করানো হয়।
২৪ঘণ্টা/আর /সন্জয়

Feb2
Feb2