খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার ঘটনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২০, ৬:৩১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার ঘটনা

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যার ঘটনা। গত ছয় মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আত্মহত্যার ঘটনা ঘটেছে নয়টি এবং রহস্য জনক মৃত্যু হয়েছে একটি।

চলতি বছরে এইসব আত্মহত্যা জনমনে আতঙ্ক বাড়িয়েছে কয়েক গুণ। কারণ হিসেবে যৌতুক, পারিবারিক নির্যাতন, সম্পর্কের জটিলতা, অর্থনৈতিক সংকটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকেও দায়ী করছেন সমাজ বিজ্ঞানীরা।

বছরের প্রথম আত্মহত্যার ঘটনাটি ঘটে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে। ১০ ফেব্রুয়ারি পারিবারিক কহলে মির্জানগর জেলে পাড়ায় আত্নহত্যা করে অপু জল দাস (২৮)। দ্বিতীয় আত্মহত্যার ঘটনাটি ঘটে বাঁশবাড়িয়া ইউনিয়নে ১৪ই ফেব্রুয়ারী, ভালোবেসে বিয়ে করে স্বামীর যৌতুক দাবীতে নিজ ঘরে আত্নহত্যা করে তুষা আক্তার(১৮)।

২৮ ফেব্রুয়ারি সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় নিজ ঘর থেকে শারমিন আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্বার করে পুলিশ। ১৭ই মার্চ ভাটিয়ারী ইউনিয়নে আত্মহত্যা করে মোহাম্মদ শামীম (৪০) নামের এক ভ্যান চালক। হাইওয়ে পুলিশ তার অটোরিকশাটি থানায় নিয়ে গেলে রাগে-ক্ষোভে সে আত্নহত্যা করে।

এর পরের মাসেই ৮ দিনের ব্যবধানে ঘটেছে তিনটি আত্মহত্যার ঘটনা। ৪ মে এক ঘন্টার ব্যবধানে দুটি ইউনিয়নে দুই গৃহবধূ আত্মহত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে সবার মাঝে। বাঁশবাড়িয়া ইউনিয়নের শাহেদা আক্তার (২৬) ও বাড়বকুণ্ড ইউনিয়নে আয়রিন আক্তার (২১) আত্নহত্যা করে। এর আট দিন পর গুলীয়াখালীতে শহিদুল ইসলাম (২৭) নামে আরেক যুবক আত্মহত্যা করে। এছাড়া জুন মাসে ঘটেছে দুটি আত্মহত্যার ঘটনা। ১৭ জুন বাঁশবাড়িয়া ইউনিয়নে আত্মহত্যা করে আলাউদ্দিন (৩১) নামে এক যুবক। তার দু দিনের মাথায় কুমিরাতে স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা করে অন্তঃসত্তা সুষ্মিতা (৩৫) নামের এক গৃহবধু।

সর্বশেষ ২৫ জুলাই মুরাদপুর ইউনিয়নে তানিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী মায়ের সাথে অভিমানে আত্মহত্যা করে।

সমাজ বিশ্লেষকরা মনে করছেন পারিবারিক অশান্তির, যার পেছনে করণ গুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পাশ্চাত্য সংস্কৃতির দিকে মনোনিবেশ এবং পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং সময় না দেওয়ার প্রবণতা। এমনকি দারিদ্রতা বেকারত্ব এবং মানসিক চাপের প্রভাব তো রয়েছে। মানসিক চাপমুক্ত থাকা এবং পারিবারিক বন্ধন দৃঢ় করা গেলে আত্মহত্যা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা।

ছয়মাসে ৯ জনের আত্নহত্যা, বিষয়টি উদ্ধেগজনক। অত্যাচারিত হতে হতে যখন কোনো মানুষ এমন একটা পর্যায় পৌঁছায়, যে অত্যাচারের প্রতিকার পাওয়ার কোনো রাস্তা থাকে না, তখন অনেকে আত্মাহুতি দিয়ে ফেলেন। আত্নহত্যা রোধ করতে হলে সামাজিকভাবে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সেটা হতে পারে ধর্মীয়ভাবে, পারিবারিকভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে।

এব্যাপারে সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মো.গিয়াস উদ্দিন বলেন, সীতাকুণ্ডে চলতি বছরে আত্মহত্যার ঘটনা ঘটেছে ৯ টি যা অস্বাভাবিক। বর্তমান যারা হতাশ, আর ভবিষ্যৎ অন্ধকার সে তখন আত্নহত্যা বা আত্নহননের পথ বেঁচে নেয়। যাঁরা আত্নহত্যা করে তারা এক ধরনের মানসিক রোগী। তাই এ ধরনের লোকদের সামাজিকভাবে সচেতন ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে এ পথ হতে ফিরিয়ে আনতে হবে।

২৪ ঘণ্টা/এম আর

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…