লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার : ৪ হাজার ইয়াবাসহ আটক ২
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসে করে পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক দু’যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত।
বুধবার (১ জুলই) বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।
এর আগেরদিন ৩০ জুন (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করার বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ।
অভিযানে আটককৃতরা হল- সাতকানিয়া উপজেলার বারদোনা শরিক পাড়ার আব্দুস সালামের ছেলে মো. নোমান (৩২) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ৯নং ওয়ার্ডের লাল মিয়া বর বাড়ির মৃত জাফর আহমদের ছেলে মো. মোজাম্মেল (৪২)।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক। বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি টীম ৪ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।লোহাগাড়া থানায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (গ) ধারায় মামলা রুজু করা হয়।
২৪ ঘণ্টা/এম আর/আজাদ


আপনার মতামত লিখুন