রাউজানে হুইল চেয়ার, নেবুলাইজার মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন সাংসদ ফজলে করিম
নেজাম উদ্দিন রানা, রাউজান প্রতিনিধি:চট্টগ্রামের রাউজানে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায়, রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সার্বিক সহযোগিতায় রাউজান উপজেলা স্বাস্থ্য বিভাগের কমিউনিটি ক্লিনিক এবং পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫২ টি নেবুলেইজার মেশিন, প্রতিবন্ধীদের মাঝে ৫০ টি হুইল চেয়ার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৮০ টি ফাস্ট এইড বক্স, ১৯২ জোড়া বেঞ্চ ৫০ টি হোয়াইট বোর্ড, ১৩৪ টি গ্লোব বিতরণ করা হয়েছে।
২ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় রাউজান উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সি. সহকারী কর্মকর্তা (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ।
উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সুকুমার বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাঁশি, বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়্যদ অাব্দুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, পৌর কাউন্সিলর শওকত হাসান, দীলিপ চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, আগামীতে দেশের করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই এই বিষয়ে সরকারি নির্দেশনা মেনে সবাইকে যার যার অবস্থানে সতর্ক ও সচেতন হতে হবে।
২৪ঘণ্টা/এন/আর



আপনার মতামত লিখুন