জোর করে কিস্তি আদায় করা যাবে না, এনজিওদের সেপ্টেম্বর পর্যন্ত সহনীয় পর্যায়ে কাজ করতে হবে
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আজ বুধবার (২ জুলাই) বিকালে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারহানা জাহান উপমার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে জরুরী ভিত্তিতে এক জিও-এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে মহামারি কোভিড-১৯ এর সময়ে এই পরিস্থিতির মধ্যেও যারা উপস্থিত হয়েছেন উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন ইউএনও।
সভা পরিচালনা করেন উপজেলা এনজিও সমন্বয়কারী রূপস মুৎসুদ্দী।
এতে বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠকৃত কার্যবিবরণীর উপর কারো কোন আপত্তি না থাকায় তা অনুমোদন প্রস্তাবের আলোকে উপস্থথিত সকলের সম্মতিক্রমে উক্ত কার্যবিবরণী অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় এ নিম্নোক্ত বিষয় সূচী গৃহীত হয়:- স্বাস্থ্য (মহামারি কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলা), বাল্য বিবাহ,মাদক ও মানব পাচার বিরোধী কার্যক্রম, বিশেষ করে ক্ষুদ্র ঋণ ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এর মধ্যে আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান এই মহাদূর্যোগময় সময়ে কঠিন পরিস্থিতির মাঝেও মানবতার হাত প্রসারিত করে বেসরকারি প্রতিষ্ঠান সমূহ যে উদারতা প্রদর্শন করেছেন তা প্রশংসনীয়। তাঁরা বর্তমান পরিস্থিতিতে সরকারের প্রজ্ঞাপনকে যথাযত সম্মান জানিয়ে মহামারি কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে চলে এলাকায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির কার্যক্রমের প্রয়োজনীয়তা এবং তা সীমিত পরিসরে, সহণীয় পর্যায়ে ও আলোচনার ভিত্তিতে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পাদন করছেন তা পটিয়া প্রশাসনকে প্রশমিত করেছেন। তবে কিছু কিছু এনজিও তার কিছুটা ব্যতীক্রম ঘটায় তাদের এই বিষয়ে আরো মার্জিত ও সহনীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর,২০২০ মাস পর্যন্ত উক্ত কাজ করার পরামর্শ সহ বিশেষ অনুরোধ করেন। আর প্রত্যেক এনজিও তাঁদের কোন কর্মসূচী করার আগে যেন সভাপতিকে অবগত করার সুপরার্মশ ব্যক্ত করেন। অন্যথায় বাৎসরিক প্রত্যায়ন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হবে।
পরে আলোচ্যসূচির আলোচনার পরিশেষে এই মহামারি কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সাবধানে থাকা সহ সকলের সুস্থতা কামনায় সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
২৪ ঘণ্টা/এম আর/সনজয়


আপনার মতামত লিখুন